সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতা ছাড়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না রাহিল শরিফের৷ পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধানই নিজের প্রভাব খাটিয়ে তাঁকে দেশ থেকে বাইরে যেতে সাহায্য করেছে বলে এতদিনে জানালেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ৷ সম্প্রতি দুনিয়া নিউজ নামে একটি চ্যানেলের টক শোয়ে এই তথ্য ফাঁস হয়৷
সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন মুশারফ৷ তারপর অবশ্য গণতান্ত্রিক ভোট প্রক্রিয়ার মাধ্যমে মসনদে বসেন৷ কিন্তু সেই ক্ষমতাও বেশিদিন ধরে রাখতে পারেননি মুশারফ৷ ঘরে-বাইরে চাপের মুখে চলতি বছরের মার্চ মাসে দেশ ছাড়েন তিনি৷ মুশারফ বলেন, তিনি রাহিলের সিনিয়র বস ছিলেন৷ সেই কারণেই তাঁকে রাহিল সাহায্য করেছে৷ সেনার দায়িত্বে যখন রাহিল ছিলেন, তখন নিজের প্রভাব খাটিয়ে বিচার বিভাগের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেন তিনি৷ সেই কারণেই মেডিক্যালের অজুহাতে দেশ ছাড়ার অনুমতি পান মুশারফ৷
গত নভেম্বরই সেনা প্রধানের দায়িত্ব ছেড়েছেন রাহিল শরিফ৷ গত ২০ বছরে তিনি প্রথম পাক সেনা প্রধান ছিলেন, যিনি নির্দিষ্ট সময় অবসর নিয়েছেন৷ তাঁর আগে প্রত্যেকেই অবসরের পরও কয়েক বছর দায়িত্ব পালন করেন৷ পাক রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, প্রাক্তন সেনা প্রধানের ডানা ছাঁটতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের