সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : মালয়েশিয়ার বায়ুসেনার ফাইটার জেট নিখোঁজ। ফাইটার জেট বিমান হক এম কে ১০৮-এর উড়ানের পর থেকেই যোগাযোগ করা যাচ্ছে না। দ্য রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স সূত্রে খবর বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর বিমানটির সঙ্গে উত্তর কুয়ানতানের কাছ থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।পাহাঙ্গ-তেরেঙ্গানু সীমান্ত এলাকার কাছে কুয়ানতান বিমানঘাঁটি থেকে উড়ান শুরু হয় এগারোটা নাগাদ। তার আধঘন্টার মধ্যেই আর খোঁজ মেলেনি হক ১০৮ বিমানটির।
[গুরুংয়ের ডেরায় অস্ত্র ভাণ্ডারের খোঁজ, চাপানউতোর]
সেদেশের প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি হিজাম্মুদ্দিন তুন হুসেন টুইটারে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি, পাইলটদের সুস্থতাও কামনা করেছেন তিনি। নিখোঁজ বিমানটির তল্লাশিতে নেমেছে সেনা। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত কোনও তথ্য মেলেনি। অপেক্ষাকৃত কাছের লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত করতেই মূলত এই ধরনের বিমান ব্যবহার করে মালয়েশিয়ার বায়ুসেনা।
প্রসঙ্গত, ১৯৯১ সালের পর থেকে ফাইটার জেট হক ১০৮ সিরিজের বিমানে মাত্র দুবার দুর্ঘটনা ঘটেছে। একটি ১৯৯৬ সালে দুর্ঘটনার কবলে পড়ে। পরের দুর্ঘটনাটি ঘটে ২০০০ সালে।
সর্বশেষ খবর
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?