Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

ভারত-বাংলাদেশ সীমান্তে পাচার রুখতে ভরসা বাল্যবিবাহ

রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৭, ১৪:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৭, ১৪:২২

options
link
ভারত-বাংলাদেশ সীমান্তে পাচার রুখতে ভরসা বাল্যবিবাহ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানব পাচারকারীদের হাত থেকে মেয়েদের বাঁচাতে এবার বাল্যবিবাহকে হাতিয়ার করছেন ভারত-বাংলাদেশে সীমান্তের পরিবারগুলি৷ ভারতে শিশুদের অধিকার নিয়ে লড়াই চালিয়ে যাওয়া বেসরকারি সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের সংস্থার একটি রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য৷ ওই রিপোর্টে বলা হয়েছে, শিশু-কিশোরীরা পাচার হতে পারে এই আশঙ্কা করলেও সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা পুলিশ অথবা সীমান্তরক্ষীদের এড়িয়ে চলেন৷ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ৮টি জেলায় এক সমীক্ষা চালায় ওই সংস্থাটি৷ আর সেখানেই উঠে আসে এই তথ্য৷ মঙ্গলবার এ সমীক্ষাটি প্রকাশ করা হয়।

[সাধারণ মানুষের জন্য কম খরচে নেশামুক্তি কেন্দ্র খুলতে চান সঞ্জয়]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী আটটি গ্রামের প্রায় তিনশো কিশোরী এবং প্রায় দেড়শো মায়ের সঙ্গে কথা বলে সমীক্ষকরা জানাচ্ছেন, মূলত প্রলোভন দেখিয়ে ভারতের ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলি থেকে শিশু ও কিশোরীদের পাচার করছে একটি আন্তর্জাতিক চক্র। সংস্থাটির গবেষণা পরিচালক সায়ন্তনী দত্ত জানিয়েছেন, সীমান্তবর্তী অঞ্চলের মানুষ পাচারের বিষয়ে সবকিছুই জানে। কিন্তু তা সত্বেও তাঁদের চুপ করে থাকতে বাধ্য করা হয়। ভয়ে তাঁরা পুলিশ বা সীমান্তরক্ষী বাহিনীর দ্বারস্থ হয় না। পাচারকারী বা তাদের দালালরা ওই এলাকাগুলিতে যথেষ্ট প্রভাবশালী। তাই অভিযোগ জানালে প্রাণসংশয় হতে পারে বলে জেনে নির্যাতিতরা চুপ করে থাকেন৷ ওই সমীক্ষায় আরও বলা হয়েছে, সীমান্তবর্তী অঞ্চলটি মেয়েদের কাছে, বিশেষত কিশোরীদের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছে। কারণ প্রলোভন দেখিয়ে পাচার করা ছাড়াও অপহরণ করে বা মাদক খাইয়েও মেয়েদের নিয়ে যাচ্ছে পাচারকারীরা। অনেক মেয়েই সমীক্ষকদের জানিয়েছে যে তারা স্কুলে বা প্রাইভেট টিউশনি পড়তে যেতেও ভয় পায়। আবার বাংলাদেশ থেকে যাদের পাচার করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, তাদের অনেকেই পাচার হবার বিষয়টি বুঝতেই পারেনি। কিশোরীরা অনুমান করতে পারেনি যে তাদের অন্য দেশে আনা হয়েছে। তাই এবার কিশোরীদের পাচারকারীদের ফাঁদ থেকে বাঁচাতে সাবালিকা হওয়ার আগেই তাঁদের বিয়ে দিয়ে দিচ্ছে পরিবারবর্গ৷

[ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেই কেন চিৎকার করেন এই অভিনেত্রী?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.