সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ান গৃহযুদ্ধে এবার আরও অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করল রাশিয়া। অস্ত্রধারী মানব সেনার বদলে পরীক্ষামূলক ভাবে এবার সশস্ত্র রোবট সেনা ব্যবহার করল মস্কো। যার নাম উড়ান-৯। এমনই জানিয়েছে, রাশিয়ার দেশীয় সংবাদপত্র আরআইএ নোভোস্তি।
[ভারতে আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ]
কেমন দেখতে এই উড়ান-৯? বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি দেখতে একটা ছোট ট্যাঙ্ক বা কামানের মতো। তবে এর ভিতরে থাকবে না কোনও সেনা। ইউনিফায়েড কন্ট্রোল সিস্টেম পদ্ধতিতে চলাচল ও অস্ত্র নিক্ষেপ করতে পারবে এই রোবট সেনা। কতটা শক্তিশালী এই রোবটিক অস্ত্র? জানা গিয়েছে, শত্রুপক্ষের সেনা, লাইটলি আর্মড ভেহিকল (এলএভি) ও ট্যাঙ্কে অনায়াসে হামলা চালাতে সক্ষম এই রুশ রোবট।
[দলে এলেই মিলবে একাধিক যৌনদাসী! আফগানিস্তানে মৃত্যুফাঁদ আইএস-এর ]
প্রতিরক্ষা ক্ষেত্রে সর্বদাই লক্ষ্যনীয় অগ্রগতির প্রমাণ দিয়েছে রাশিয়া। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে সশস্ত্র সেনা চেয়ে বেশি রোবটিক ক্ষেপনাস্ত্র ব্যবহারের দিকে লক্ষ্য দিচ্ছে রাশিয়া-সহ বিশ্বের সমস্ত শক্তিধর দেশ। সেইলক্ষ্যেই সিরিয়ার গৃহযুদ্ধে উড়ান-৯-য়ের মতো রোবট সেনা ব্যবহার রাশিয়ার উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। বুধবার ভিকট্রি প্যারেডেও তাদের রোবটিক অস্ত্র উড়ান-৬ ও উড়ান-৯ প্রদর্শন করছে রাশিয়া। সিরিয়ায় গৃহযুদ্ধে তাদের অস্ত্র ভাণ্ডারে মজুত বেশিরভাগ শক্তিশালী সামরিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করেছে দেশ। বিবৃতি দিয়ে এমনই জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক।
সর্বশেষ খবর
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
‘তেল পাবেন না, গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ’, লালকেল্লায় বিরোধীদের বিঁধলেন মোদি
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর