সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ম্যান অফ স্টিল’ স্ট্যালিনের পথেই হাঁটছেন রাশিয়ার ‘আয়রন ম্যান’ ভ্লাদিমির পুতিন। ‘ফৌজি’ সোভিয়েতের উত্তরসুরির গৌরব ফিরিয়ে ফের দুনিয়া কাঁপাচ্ছেন ওই দামাল নেতা। পুতিনের নির্দেশে এবার বাল্টিক সাগর কাঁপিয়ে একের পর এক মিসাইল দাগল রুশ সেনা।
[স্বল্প সময়ের নোটিসে যুদ্ধের জন্য অস্ত্র নির্মাতাদের প্রস্তুত থাকতে নির্দেশ পুতিনের]
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বাল্টিক সাগরে বিশাল সামরিক মহড়ার আয়োজন করে রুশ সেনা। রণতরী থেকে ছোড়া হয় একাধিক মিসাইল। তাৎপর্যপূর্ণভাবে ক্ষেপণাস্ত্রগুলিতে আসল ‘ওয়ারহেড’ বা বিস্ফোরক ব্যবহার করা হয়। এনিয়ে তীব্র আতঙ্ক ছড়ায় বল্টিক দেশগুলিতে। সোমবারের ওই ঘটনায় ওই অঞ্চলে বাণিজ্যিক বিমান পরিষেবা বন্ধ করতে বাধ্য হয় লাটভিয়া। উল্লেখ্য, প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সদস্য ছিল ওই দেশ। সোভিয়েতের পতনের পর শিবির পালটে ন্যাটোতে নাম লেখায় লাটভিয়া। ফলে স্বাভাবিকভাবেই ওই অঞ্চলে প্রভাব বিস্তার করে আমেরিকা। বিশেষজ্ঞদের মতে বাল্টিক সাগরে পেশীশক্তির প্রদর্শন করে লাটভিয়া, এস্টোনিয়া ও লিথুয়ানিয়ার মতো দেশগুলিকে বার্তা দিতে চাইছে ক্রেমলিন। হারানো জমি ফের উদ্ধার করতে উঠেপড়ে লেগেছেন প্রেসিডেন্ট পুতিন।
খবরটির সত্যতা স্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। তারা জানিয়েছে, মহড়ায় নেমেছে বাল্টিক নৌবহর। কালিনিনগ্রাদের ঘাঁটি থেকে চলছে এই প্রক্রিয়া। এই মহড়ায় ‘লাইভ মিসাইল’ টেস্ট করছে রুশ নৌসেনা। জলে ও বায়ুতে ক্ষেপনাস্ত্র হামলা চালানোর অভ্যাস করবে রুশ সেনা। এই ঘটনায় চূড়ান্ত উদ্বিগ্ন লাটভিয়া। অভিযোগ ওই দেশের জলসীমায় ঢুকে পড়েছে রুশ নৌবহর। চলছে একের পর এক মিসাইল উৎক্ষেপণ। ফলে বাধ্য হয়ে ওই অঞ্চলে বিমান ও জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। লাটভিয়ার প্রধানমন্ত্রী মারিস কুসিনস্কি বলেন, “শক্তিপ্রদর্শন করছে রাশিয়া। আমাদের দেশের এতো কাছে এহেন আগ্রাসী পদক্ষেপ মেনে নিতে পারছি না।”
[মা ফিরে আসবেন, বিশ্বাসে ৩ বছর মৃতদেহ ফ্রিজে ‘মমি’ করে রাখল ছেলে]
উল্লেখ্য, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলির সঙ্গে সম্পর্কে চূড়ান্ত অবনতি হয়েছে রাশিয়ার। বিশেষ করে প্রাক্তন রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপালের উপর হামলার পর থেকেই দুই শিবিরের মধ্যে তুঙ্গে কূটনৈতিক লড়াই। কয়েকদিন আগেই চরবৃত্তির অভিযোগে ৬০ জন রুশ কূটনীতিবিদকে আমেরিকা থেকে বহিষ্কার করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এছাড়াও বন্ধ করে দেওয়া হয়েছে সিয়াটেলের রুশ কনস্যুলেটও। একই পথে হাঁটে একাধিক দেশ। পালটা জবাব দেয় ক্রেমলিনও। সব মিলিয়ে এই মুহূর্তে দ্রুত সংঘাতের দিকে এগিয়ে চলেছে রাশিয়া ও আমেরিকা।
সর্বশেষ খবর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩
-
নদীর চড় দখল করে বেআইনি নির্মাণ! ক্রমেই বাড়ছে হড়পা বানের আশঙ্কা
-
মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা! শহিদ ২ জওয়ান