সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ার কাছ দিয়ে যাওয়ার সময় মাঝ আকাশে নিখোঁজ রুশ যুদ্ধবিমান৷ সোমবার, স্থানীয় সময় রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে সিরিয়া উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে৷ বিমানটিতে রুশ সেনার ১৫ জন জন অফিসার ছিলেন বলে সূত্রেব় খবর৷ বিমান নিখোঁজের সঙ্গে ইজরায়েল ও ফ্রান্সের যোগ রয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ইজরায়েল৷
[গ্যালারিতে থাকবে দাউদ ঘনিষ্ঠরা! আন্তর্জাতিক গোয়েন্দাদের নজরে ভারত-পাক ম্যাচ]
রাশিয়ার অভিযোগ, ওই অঞ্চলের উপর দিয়ে তাঁদের যুদ্ধবিমানটি যাওয়ার সময় তার দিকে ধেয়ে আসে ইজরায়েলের শক্তিশালী এফ-১৬ যুদ্ধবিমান৷ অতর্কিতে চালান হয় রকেট হামলা৷ এরপরেই ব়্যাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় যুদ্ধ বিমানটির৷ অনুমান, ভূমধ্যসাগরে ধ্বংস হয়ে গিয়েছে বিমানটি৷ এছাড়া ফ্রান্সের বাহিনীর রকেট হামলাতেও বিমানটি ধ্বংস হতে পারে বলে অনুমান৷ জানা গিয়েছে, সিরিয়ার লাটাকিয়া প্রদেশের উপকূলের কাছে এই বিমান নিখোঁজের ঘটনাটি ঘটেছে৷ যে প্রদেশটিকে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বাহিনীর ঘাঁটি হিসাবে গণ্য করা হয়৷ এখনও ভূমধ্যসাগরের ওই অঞ্চলে বিমানটির খোঁজ চালাচ্ছে রুশ সেনা৷
[‘সিল্ক রোড’ বিতর্ক, বেজিংয়ের মানভঞ্জনে চিন ছুটলেন পাক সেনাপ্রধান]
ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক টানাপোড়েন বাড়ার আশঙ্কায় ময়দানে নেমে পড়েছে আমেরিকা৷ ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে বক্তব্যে পেশ করা হয়েছে পেন্টাগনের পক্ষ থেকে৷ ইতিমধ্যেই রুশ অভিযোগ অস্বীকার করেছে ইজরায়েল ও ফ্রান্স৷ ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে জানিয়েছেন ইজরায়েলের ডিফেন্স ডিপার্টমেন্ট৷ একই ভাবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ফ্রান্স৷ উল্লেখ্য, কয়েকদিন আগেই ওয়াশিংটনের বিরুদ্ধে সিরিয়ার উপর ফসফরাস বোমা বিস্ফোরণের অভিযোগ করে মস্কো৷ অভিযোগে বলা হয়, সিরিয়ার দের-আল-জোর প্রদেশের হাজিন শহরে এই বোমা বিস্ফোরণ করে মার্কিন সেনা৷ মার্কিন বোমারু বিমান এফ-১৫ থেকে নিক্ষেপ করা হয় এই বোমা৷ যদিও রাশিয়ার তোলা অভিযোগ অস্বীকার করে আমেরিকা৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা