সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুক্তি করেই বিয়ে করতে গিয়েছিলেন দু’জনে৷ কিন্তু সোশ্যাল মিডিয়ার নেশায় বিয়ের দুই ঘণ্টার মধ্যেই চুক্তিভঙ্গ করলেন নববধূ৷ রেগে গিয়ে তৎক্ষনাৎ বিচ্ছেদের ফরমান শুনিয়ে দিলেন সদ্য হওয়া স্বামী৷
সৌদি আরবের এক সংবাদপত্রের সৌজন্যে প্রকাশ্যে আসে এই ঘটনা৷ যাতে বিবৃতি দিয়েছেন নববধূর ভাই৷ তাঁর বয়ান অনুযায়ী, অগ্রিম চুক্তি করেই বিয়ে হয়েছিল তাঁর দিদির৷ চুক্তির অন্যতম শর্ত ছিল, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিয়ের কোনও ছবি আপলোড করা যাবে না৷
কিন্তু, আবেগের বশে সেই কাজটিই করে বসে তাঁর বোন৷ বিয়ের কিছু ছবি স্ন্যাপচ্যাটে আপলোড করে দেন আবেগের বশে৷ এই অপরাধেই তাঁর বিচ্ছেদ হয়েছে৷ পুরো পরিবারের কাছেই বিষয়টি শোকের বলে জানিয়েছেন সদ্য বিবাহ বিচ্ছিন্নার ভাই৷ তবে, সবচেয়ে বেশি এতে ভেঙে পড়েছে তাঁর বোনই৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপ জিতবেন বিরাট-রোহিতকে নিয়েই! ‘অধরা মাধুরী’ নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য গিলের
-
হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন…
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড