সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে প্রায়ই দেখা যায় রোগীর পরিবারের সঙ্গে হাসপাতালের চিকিৎসকদের হাতাহাতি৷ বেশিরভাগ সময়ই অভিযোগ ওঠে চিকিৎসা বিভ্রাটের৷ কিন্তু পশ্চিমবঙ্গের সুদূর সৌদি আরবের মুহাননদ আল জবন বাঙালি চিকিৎসকদের থেকে কিছুটা ব্যতিক্রম৷ তিনি বোধহয় ভাবতেই পারেননি সঠিক চিকিৎসা করার পরও প্রশংসার জায়গায় জুটল বন্দুকের গুলি৷
আল জবন মুহাননদ সৌদি আরবের রিয়াধে কর্মরত৷ কিং ফায়াদ হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত মুহাননদ৷ আপাতত হাসপাতালে নিজেই চিকিৎসাধীন চিকিৎসক মুহাননদ৷ প্রসবে সাহায্য করার ‘অপরাধে’ চিকিৎসক মুহাননদকে গুলি করে রোগিনীর স্বামী৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুহাননদকে অভিনন্দন জানাতে অভিযুক্ত ব্যক্তি ঢুকে পড়ে চিকিৎসকের চেম্বারে৷ হঠাৎই চিৎকার করতে থাকে অভিযুক্ত ব্যক্তি৷ তারপরই জামার আড়ালে লুকিয়ে রাখা বন্দুক বের করে গুলি চালিয়ে দেয় রোগিনীর স্বামী৷ নিজের টেবলেই লুটিয়ে পড়েন মুহাননদ৷ ভাগ্যক্রমে অবশ্য তাঁকে বাচানো সম্ভব হয়েছে৷ তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে কিং ফায়াদ হাসপাতাল কর্তৃপক্ষ৷ পুলিশ তদন্ত শুরু করেছে, গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে৷
সর্বশেষ খবর
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল