সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফি? সে তো সবাই তোলেন৷ স্মার্টফোনের স্মার্ট ফ্রন্ট ক্যামেরার সদ্ব্যবহার করেননি এমন মানুষ ভুবনডাঙায় পাওয়া দুষ্কর৷ উর্ধ গগনে ফোন তুলে নিজের ছবি নেওয়ার এই হিড়িকে সামিল হননি মারিকো ও কাজ৷ বরং তার চেয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন জাপানের এই নবদম্পতি৷
নিজেদের মধুচন্দ্রিমার মধুর মূহূর্তগুলি ড্রোন ক্যামেরায় শুট করেছেন তাঁরা৷ ড্রোনের মাধ্যমেই তৈরি করেছে আস্ত এক তথ্যচিত্র৷ মাত্র কয়েকদিনের জন্য ছিল না মারিকো ও কাজ-এর এই কর্মযজ্ঞ৷ ২০১৫ সালে শুরু হয়েছিল তাঁদের বিশ্বভ্রমণ৷ মোট ৪১টি দেশ ঘুরে মধুচন্দ্রিমা সেরেছেন দু’জনে৷ পুরো সফরটাই ড্রোন ক্যামেরায় শুট করেছেন কাজ নিজে৷
মে মাসের ৯ তারিখ নিজেদের ভিডিওর ট্রেলার ফেসবুকে আপলোড করেছেন জাপানি দম্পতি৷ দুজনের এই প্রেমের সফর লাইক করেছেন লক্ষাধিক মানুষ৷
মানুষের পছন্দের হার দেখে মারিকো-কাজের আশা, ‘সেলফি’র বদলে এবারে অনেকেই তাহলে অনুসরণ করবেন তাঁদের এই অভিনব ‘ড্রোনি’ আইডিয়া৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন