সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোরেরও বলিহারি যাই! এত দোকানপাট থাকতে বেছে বেছে কি না ঢুকেছিল সেক্স টয়ের দোকানে!
তাহলে কি অত্যধিক মাত্রায় যৌনকাতর ছিল চোরটি?
তাও ঠিক বলা যাবে না। পুলিশ জানিয়েছে, সান বার্নাডিনোতে ওই দিন চোরটি সেক্স টয়ের দোকানে হানা দিয়েছিল টাকা-পয়সার লোভেই! সম্ভবত অনেকক্ষণ ধরে দোকানের আশেপাশে ঘুরঘুর করে সে নিশ্চিত হয়ে যায়- ক্যাশ কাউন্টারে দুই মহিলা কর্মচারী ছাড়া দোকানটায় আর কেউ নেই! ফলে, যেমন ভাবা তেমন কাজ! মুখ ঢেকে, হাতে আগ্নেয়াস্ত্র নাচিয়ে দোকানে ঢুকে পড়ে চোরটি। এবং, ক্যাশে যা টাকা আছে সব দাবি করে! কিন্তু দাবি করলেই তো আর হল না! ওই মহিলা কর্মচারীরাও ছেড়ে দেওয়ার পাত্রী নন! বরং রীতিমতো ডাকাবুকো! ফলে, পাল্লাটা সহজ হল না। চোরের মতিগতি দেখেই বুঝতে পারে দুই সাহসিনী- একে কাবু করা তেমন কঠিন ব্যাপার নয়। অতঃপর তারা দেখতে দেখতে হাতে তুলে নেয় দুটো বড়সড় ডিলডো বা খেলনা পুরুষাঙ্গ! তার পর ছোটে গালাগালির ফোয়ারা। পাশাপাশি, ওই খেলনা পুরুষাঙ্গ উঁচিয়ে চোরের দিকে ধেয়ে যায় সাহসিনীরা।
তার পর?
ঘটনার পুরোটাই ধরা পড়েছে দোকানে রাখা সিসিটিভি ক্যামেরার ফুটেজে। নিজের চোখেই দেখে নিন তা! না হলে এমন ঘটনা বিশ্বাস করা খুবই কঠিন কাজ!
CRAZY SURVEILLANCE VIDEO: Sex store employees fight off armed robber by throwing adult toys at him. @ABC7 at 4pm pic.twitter.com/E8QbuxJkEX
Advertisement— Rob McMillan (@abc7robmcmillan) 15 December 2016
সর্বশেষ খবর
-
প্রধান বিচারপতির ককরোচ শব্দের অপব্যবহার! কেন্দ্র, সিবিআইকে নোটিস শীর্ষ আদালতের
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা