সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার প্রেক্ষিতে আগেই ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিল বাংলাদেশ৷ এবার সেইমতো সার্ক সম্মেলনও সম্ভবত বয়কট করতে চলেছে প্রতিবেশী দেশ৷
আগামী ৯ এবং ১০ নভেম্বর পাকিস্তানে বসতে চলেছে ১৯তম সার্ক সম্মেলন৷ এই মুহূর্তে ভারত-পাকিস্তান সম্পর্ক প্রায় তলানিতে৷ তাই একসময় প্রধানমন্ত্রী নিজেই পাকিস্তানে গেলেও, সার্কে যে যোগ দেবেন না তা প্রায় নিশ্চিত৷ শোনা যাচ্ছে, সেই পথেই হাঁটতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷
অবশ্য বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলি জানিয়েছেন, শেখ হাসিনা এখনও কোনও সিদ্ধান্ত নেননি৷ কিন্তু ভারতের দুঃসময়ে পাশে থেকে প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সিদ্ধান্তকে সম্মান দিতেই সার্ক অধিবেশনে যাওয়া নিয়ে দ্বিতীয়বার ভাবছেন তিনি৷
আগামী ১৬ অক্টোবর ভারত সফরে আসছেন হাসিনা৷ আশা করা হচ্ছে মোদির সঙ্গে সাক্ষাতে সার্ক অধিবেশন নিয়েও কথা বলবেন তিনি৷ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে, তা নিশ্চিতভাবে জানা যেতে পারে মোদি-হাসিনা বৈঠকের পরই৷
সর্বশেষ খবর
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?