সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : তিন বছর ধরে এক ছাত্রের সঙ্গে ১০০ বারের বেশি যৌন সঙ্গমের অভিযোগে গ্রেপ্তার বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের এক শিক্ষিকা। আমেরিকার মিশিগানের বাসিন্দা ওই শিক্ষিকার নাম হেদার উইনফিল্ড। তিন সন্তানের মা ৩৮ বছরের হেদারের বিরুদ্ধে ১১ বছর বয়স থেকে ওই কিশোরকে জোর করে যৌন সঙ্গমে বাধ্য করার অভিযোগ উঠেছে। ফেসবুকে ওই কিশোরকে পাঠানো শিক্ষিকার মেসেজ দেখে বিষয়টি জানতে পারে তার প্রাক্তন প্রেমিকা। এরপরই পুলিশের কাছে কিশোরটিকে নিয়ে গিয়ে অভিযোগ জানায় সে। আর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দামি উপহারের লোভ দেখিয়ে ওই ছাত্রটিকে যৌন সঙ্গমে বাধ্য করত হেদার। দিনের যে কোনও সময়ে এই কাজ করত সে।
বিশেষ ক্ষমতা সম্পন্ন ওই কিশোরের অভিযোগ, ২০১৬ সালের জুলাই মাসে নিজের বাড়িতে নিয়ে গিয়ে প্রথম তার সঙ্গে যৌন সঙ্গম করে ওই শিক্ষিকা। তারপর তাকে অনেক দামি দামি উপহার দেয়। ১১ বছর বয়স থেকে কমপক্ষে ১০০ বার এই ঘটনা ঘটেছে। এর জন্য তাকে টেনিস খেলার জুতো, বাইক, মাছ ধরার ছিপ কিনে দেওয়ার পাশাপাশি ফ্লোরিডা ও টেনেসিতে নিজের পরিবারের সঙ্গে ঘুরতেও নিয়ে গেছে। সেখানে গিয়েও তাকে যৌন সঙ্গম করতে বাধ্য করত। ওই শিক্ষিকার নগ্ন ছবি ও তার সঙ্গে যৌন সঙ্গমের ভিডিও এখনও কিশোরটির কাছে আছে। কখনও কখনও আরেকজনকে ডেকে নিয়ে এসে তিনজনে মিলে যৌন সঙ্গম করত বলেও জানিয়েছে কিশোরটি।
[পুলওয়ামার জের, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের]
এই ঘটনার বিষয়টি জানাজানি হতেই মিশিগানের আলপেনা এলাকার থান্ডার বে জুনিয়র হাই স্কুল থেকে প্রথমে সাসপেন্ড ও পরে বহিষ্কার করা হয় হেদার উইনফিল্ডকে। যদিও, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত শিক্ষিকা।
[ভারতে হামলা চালাতে জইশকে ব্যবহার করে আইএসআই, চাঞ্চল্যকর অভিযোগ মুশারফের]
এপ্রসঙ্গে মিশিগানের পুলিশ প্রধান জানান, ওই কিশোরের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। এরপরই ওই শিক্ষিকা তিন মাসের জন্য একটি হোটেলের ১৬ টি ঘর বুক করেছিল বলে প্রমাণ পাওয়া যায়। যেখানে দিনে ১০ থেকে ১২ বার শিক্ষিকাটি ওই কিশোরের সঙ্গে যৌন সঙ্গম করত বলে জানা গেছে।
যদিও, এই অভিযোগ কথা অস্বীকার করেছেন হেদারের আইনজীবী। উলটে তাঁর দাবি, ওই কিশোরটিকে দত্তক নেওয়ার চিন্তা করছিল হেদার ও তাঁর স্বামী। কিন্তু, পরে ছেলেটির ব্যবহার দেখে তাঁরা সেই পরিকল্পনা বাতিল করে দেয়। এর জেরেই ওই কিশোর এই ধরনের অভিযোগ এনে তাঁর মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করছে।
সর্বশেষ খবর
-
গুরুতর অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়! ভর্তি জয়পুরের হাসপাতালে, আজই অস্ত্রোপচার
-
একযোগে ১৮ কাউন্সিলরের ইস্তফা, ‘অচলায়তন’ নবদ্বীপ পুরসভার দায়িত্ব এবার প্রশাসকের!
-
বিশ্বকাপে নজরকাড়া হালান্ডের ঘুমের অভ্যাসে অবাক বিশ্ব, মুখে টেপ লাগানো কি সত্যিই উপকারী?
-
ইকো পার্কেই ১২৫ ফুটের শ্যামাপ্রসাদের মূর্তি, শাহ সফরের আগে দলের কর্মীদের কাজেও নজর বিজেপির!
-
একের পর এক কাউন্সিলরের পদত্যাগ, চন্দননগরের পর আসানসোল পুরনিগমও হাতাছাড়ার আশঙ্কা তৃণমূলের!