Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

১০০৮ নারকেল ফাটিয়ে হিলারির জয়ের কামনা শ্রীলঙ্কার তামিলদের

ভালবাসার সীমা ছাড়িয়ে জ্বালানো হবে ১০০৮টি মোমবাতিও৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০১৬, ১৮:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০১৬, ১৮:৪৫

options
link
১০০৮ নারকেল ফাটিয়ে হিলারির জয়ের কামনা শ্রীলঙ্কার তামিলদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচারের সময় অনেকেই ভেবেছিলেন লড়াইটা একপেশে হবে৷ হিলারির জয় প্রায় নিশ্চিত৷ কিন্তু ভোট পর্ব শুরু হতেই অঙ্ক পাল্টাতে শুরু করেছে৷ ডেমোক্র্যাট প্রার্থীকে বেশ ভালই টক্কর দিচ্ছেন তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী৷ লড়াই একদম হাড্ডাহাড্ডি৷

সমর্থনের আশায় যেখানে মার্কিন মুলুকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন হিলারি, সেখানে সুদূর শ্রীলঙ্কায় তাঁর জন্যে নারকেল ফাটিয়ে প্রার্থনা করতে চলেছেন তামিলরা৷ দিন ধার্য হয়েছে ৮ নভেম্বর৷ স্থান জাফনার কন্দস্বামী কোভিল মন্দির৷ সেখানেই ১০০৮টি নারকেল ফাটানো হবে হিলারির জয়ের প্রত্যাশায়৷ এমনটাই জানালেন তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের সদস্য এমকে শিবাজিলিঙ্গম৷ জ্বালানো হবে ১০০৮টি মোমবাতিও৷

Advertisement

হিলারি ক্লিন্টন যদি মার্কিন মসনদে বসেন৷ তাতে শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল সম্প্রদায় উপকৃত হবে বলে মনে করেন শিবাজিলিঙ্গম৷ ইতিমধ্যেই ওবামা প্রশাসন শ্রীলঙ্কার তামিলদের সাহায্যের জন্য রাষ্ট্রপতি শ্রীসেনার সঙ্গে হাত মিলিয়েছেন৷ যার ফল কিছুটা গত মাসে পেয়েছেন শ্রীলঙ্কার উত্তরভাগে বসবাসকারী তামিলরা৷ বহু বছর ধরে সেনার হাতে থাকা গুরুত্বপূর্ণ কিছু জমি শ্রীলঙ্কা সরকারকে ছাড়তে বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা৷ তাই ডেমোক্র্যাট শাসনকালে এই সাফল্যকে হিলারি ক্লিন্টন আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করছেন শ্রীলঙ্কার তামিলরা৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.