সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের চিন্তা বাড়িয়ে সার্ক সম্মেলন বয়কট করল শ্রীলঙ্কা৷ উরি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী সার্ক বয়কট করার সিদ্ধান্ত নেন৷ আর তাঁর দেখানো পথ অনুসরণ করেই সার্ক সম্মেলন থেকে নাম প্রত্যাহার করে আফগানিস্তান, বাংলাদেশ এবং ভুটান৷ এবার সেই তালিকার যোগ হল শ্রীলঙ্কা৷
এই বছর নভেম্বরেই সার্ক সম্মেলন আয়োজিত হওয়ার কথা ইসলামাবাদে৷ কিন্তু তাঁর আগেই উরিতে জঙ্গি হামলার ফলে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার সম্মুখীন হয় পাকিস্তান৷ তার পরিপ্রেক্ষিতেই কার্যত এই সম্মেলন থেকে একে একে নাম প্রত্যাহার করতে শুরু করে বিভিন্ন দেশগুলি৷
শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পাকিস্তানের নাম না তুলেই জঙ্গি হামলার তীব্র নিন্দা করা হয়৷
কোনও ধরণের জঙ্গি হামলার ঘটনাকে প্রশ্রয় দেওয়া হবে না বলেই জানিয়েছে শ্রীলঙ্কা৷ তারা দাবি করেছে পাকিস্তানের সাম্প্রতিক পরিবেশ ১৯তম সার্ক সম্মেলন আয়োজন করার অনুকূল নয়৷ ফলে আদৌ সার্ক সম্মেলন ইসলামাবাদে হবে কী না, তাই নিয়ে ক্রমশ অনিশ্চয়তা দানা বাঁধছে৷
শ্রীলঙ্কার এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের পায়ের তলার জমি আরও খানিকটা নরম হল এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার