সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়ে গুলিবিদ্ধ হওয়ার চার মাস পর প্রথম জনসভা করতে দেখা গিয়েছে ইমরান খানকে। কিন্তু প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জানাচ্ছেন, এখনও চোট থেকে পুরোপুরি মুক্তি পাননি। ঠিকমতো হাঁটতে পারছেন না। তবে ইমরানের (Imran Khan) দাবি, চিকিৎসরা তাঁকে জানিয়েছেন, ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থতার দিকে যাবেন তিনি।
এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইমরানকে বলতে শোনা গিয়েছে, ”আমি এখনও হাঁটতে পারছি না ভাল করে। বুলেটের ক্ষতর ধাক্কায় নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ডান পায়ে এখনও পুরোপুরি সাড় আসেনি। তবে চিকিৎসরা জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত সম্পূর্ণ সেরে যাবে।”
[আরও পড়ুন: পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ! প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আদালতে অভিযুক্ত ট্রাম্প]
গত বছর নভেম্বর মাসে ইমরানের সভায় গুলি চালায় এক বন্দুকবাজ। ইমরানের পায়ে গুলি লাগলেও সুস্থ হয়ে ওঠেন তিনি। সেই সময়ে বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক অভিযোগ আনেন, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা (Rana Sanaullah) ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁকে হত্যা করতে চান। সেই জন্যই ইমরানের মিছিলে ইচ্ছাকৃতভাবে হামলা হয়েছে। ইমরানের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁকে কন্টেনারের মধ্যে থেকে বক্তৃতা দেওয়ার নির্দেশ দেয় পাক প্রশাসন।
[আরও পড়ুন: মোদির শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে মামলা! কেজরিওয়ালকে জরিমানা গুজরাট হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ