সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও তীব্র হচ্ছে সুদানের রক্তক্ষয়ী সংঘর্ষ। ইতিমধ্য়ে মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। যুদ্ধের জেরে আফ্রিকার (Africa) দেশটি ছেড়ে অন্যত্র পালাচ্ছেন হাজার-হাজার নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সুদানের রাস্তার দু’ধারে জমা হচ্ছে সারি সারি লাশ। দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে। সবমিলিয়ে ক্রমশ আরও ভয়াবহ চেহারা নিচ্ছে সুদানের যুদ্ধ পরিস্থিতি।
যুদ্ধবিধ্বস্ত সুদানের (Sudan) রাজধানী খার্টুম ছেড়ে ভিন দেশে পাড়ি দিচ্ছেন এমন একজন ৩৩ বছরের আলায়া আল তায়েব। জানিয়েছেন, খার্টুমে বেঁচে থাকা অসম্ভব। খাদ্য-পানীয়র সংকট তো আছেই, তারউপর রাস্তার দু’ধারে লাশের স্তূপ। আমরা চেষ্টা করছি এই দৃশ্য যাতে শিশুদের চোখে না পড়ে।” এদিকে যুদ্ধ থামার কোনও লক্ষ্মণ নেই। যদিও আধা সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, তাঁদের তরফে সংঘর্ষ বিরতি করার চেষ্টা চালানো হচ্ছে।
[আরও পড়ুন: বিলাসবহুল জাহাজ বাড়ি তৈরির টাকা মেটাননি! TMC নেতা শেখ সুফিয়ানকে ঋণখেলাপির নোটিস ব্যাংকের]
সর্বশেষ খবর
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির
-
কথা রেখে বাংলায় বিজ্ঞপ্তি শুভেন্দু সরকারের, তৈরি হবে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা কমিটি
-
এশিয়া কাপে ভারতের ‘সিংহীবাহিনী’র গর্জন, লজ্জার রেকর্ড গড়ে ধরাশায়ী পাকিস্তান
-
৬২ ঘণ্টা পর স্বাভাবিক রেল পরিষেবা! কীভাবে এত বড় ধস? আইআইটি খড়গপুরের সাহায্য নেবে রেল
-
মার্কিন যুদ্ধজাহাজে হামলা! বদলায় ইরানের ৩ তেলবাহী ট্যাঙ্কার গুঁড়িয়ে দিল আমেরিকা, বাড়ছে যুদ্ধের ঝাঁজ