সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর আফগানিস্থানে জার্মান কনস্যুলেটের সামনে ফের জঙ্গি হামলা৷ ভয়াবহ আত্মঘাতী এই তালিবান জঙ্গি হামলায় মৃতের সংখ্যা কমপক্ষে ছয়, আহত প্রায় ১৩০ জন৷
শুক্রবার মধ্যরাতে উত্তর আফগানিস্থানের মাজার-ই-শরিফ শহরে জার্মান কনস্যুলেটের সামনে ঘটনাটি ঘটে৷ একটি বোমা সহ গাড়ি কনস্যুলেটের দেওয়ালে ধাক্কা মারে এবং তাতেই এই বিস্ফোরণ ঘটে৷ তালিবানি এই হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে, বিস্ফোরণের প্রভাব ৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে৷ জঙ্গি হামলায় মারা গিয়েছে কমপক্ষে ৬ জন আর গুরুতর ভাবে আহত হয়েছে ১৩০ জন৷
তালিবানদের তরফ থেকে জানানো হয়েছে যে, ন্যাটো(NATO) হামলার প্রতিশোধেই এই প্রাণঘাতী হামলা৷ হামলার জেরে হতাহত সংখ্যা অনেক হলেও বার্লিনের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে, জার্মান কনস্যুলেটের কর্মীদের কোনও ক্ষতি হয়নি৷
আফগানিস্থানের জার্মান কনস্যুলেটের কাছেই ভারতীয় কনস্যুলেট, এই বছরের প্রথমে জঙ্গিদের নিশানায় ছিল এটিও৷
সর্বশেষ খবর
-
ফোন, ওটিপি নয়! তবু অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৮ লক্ষ, মাথায় হাত ব্যবসায়ীর
-
পুজোর ফ্যাশনে ইন ধনেখালি কাফতান! স্টাইল ও স্বাচ্ছন্দ্যে সাজুন নায়িকাদের মতো
-
পাকিস্তানের চিন্তা বাড়িয়ে সিন্ধুতে বড় চাল ভারতের! লাদাখে প্রথম পাথরের বাঁধ বানাল নয়াদিল্লি
-
‘ডাকাতের গ্রাম’ থেকে এবার ডাক্তার! কালিমুল্লাহর নিট সাফল্যে ‘বদনাম’ ঘোচানোর স্বপ্ন বাঁকুড়ার মুক্ষ্যাপাড়ায়
-
রাষ্ট্রসংঘের নতুন বিশ্ব মানচিত্রকে সমর্থন করেও হুঁশিয়ারি ভারতের, কোথায় আপত্তি দিল্লির?