Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Afghan woman

Afghanistan Crisis: বাড়ি পুড়িয়েছে তালিবান, ভারতে আশ্রয় পেয়ে ধন্যবাদ আফগান মহিলার

রবিবার এক বিশেষ বিমানে আফগানিস্তান থেকে ভারতে এলেন ১৬৮ জন যাত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২১, ১৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২১, ১৯:৫৩

options
link
Afghanistan Crisis: বাড়ি পুড়িয়েছে তালিবান, ভারতে আশ্রয় পেয়ে  ধন্যবাদ আফগান মহিলার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবান (Taliban) বাড়ি পুড়িয়ে দিয়েছে। সর্বহারা মহিলা দেশ ছেড়েছেন। তাঁকে আশ্রয় দিয়েছে ভারত। অবশেষে গাজিয়াবাদে পৌঁছে নিজের কৃতজ্ঞতা উজার করে দিলেন তিনি। ধন্যবাদ জানালেন ভারত সরকারকে। রবিবার এক বিশেষ বিমানে আফগানিস্তান (Afghanistan) থেকে ১৬৮ জন যাত্রীকে ভারতে নিয়ে আসা হল। তাঁদেরই একজন ছিলেন তিনি।

বিমানবন্দরে নিজের বিপণ্ণতার পরিস্থিতি নিয়ে মুখ খুলে ওই মহিলা জানান, ”আফগানিস্তানের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। তাই আমি আমার মেয়ে ও দুই নাতিকে নিয়ে এখানে চলে এলাম। আমার ভারতীয় ভাইবোনরা আমাদের উদ্ধার করতে এসেছিলেন। তালিবান আমার ঘর পুড়িয়ে দিয়েছে। আমাদের পাশে দাঁড়ানোর জন্য ভারতকে ধন্যবাদ।”

Advertisement

[আরও পড়ুন: জলবায়ুর সংকটের ধাক্কায় বড় বিপদের মুখে ভারতের শিশুরা! চাঞ্চল্যকর দাবি UNICEF-এর]

গত রবিবার কাবুলে (Kabul) ঢুকে পড়ে তালিবান জঙ্গিরা। তারপরই পরিষ্কার হয়ে যায় আফগানিস্তান আরও একবার তালিবানের দখলে যেতে বসেছে। বিষয়টা পরিষ্কার হয়ে যেতেই দেশ ছাড়ার হিড়িক পড়ে যায়। ক্রমে পরিষ্কার হয়ে যায় তালিবান সেই আগের ভয়ংকর দিনই ফিরিয়ে আনছে। শরিয়ত আইন মেনে চলতে হবে আফগান নাগরিকদের। জান-মান বা সম্পত্তি কোনও কিছুরই নিশ্চয়তা নেই সেই দেশে। অগত্যা ভিটেমাটি ছেড়ে সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঠাঁই খুঁজছে আফগান নাগরিকরা। তাই বিমানবন্দরের বাইরে জড়ো হচ্ছেন তাঁরা। কোনওমতে যদি দেশ ছাড়া যায়।

এদিনও কাবুল বিমানবন্দরের (Kabul Airport) বাইরে জড়ো হয়েছিলেন আফগান নাগরিকরা। একবার বিমানবন্দরের দেওয়াল টপকাতে পারলেই মিলতে পারে মুক্তির স্বাদ। কিন্তু সেই স্বাদ মেলার আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সেই সময় হুড়োহুড়িতে ৭ জন আফগান নাগরিক পদপিষ্ট হন বলে খবর। ব্রিটিশ সেনাবাহিনী জানিয়েছে, বিমানবন্দর এলাকার পরিস্থিতি খুব খারাপ। তবু সতর্কতার সঙ্গে ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।

[আরও পড়ুন: তালিবানের হাত থেকে বাঁচতে দেশ ছাড়ার হিড়িক, কাবুল বিমানবন্দরে পদপিষ্ট হয়ে মৃত ৭]

এই পরিস্থিতিতেই জোরকদমে ভারতীয়দের উদ্ধারকাজ চালাচ্ছে কেন্দ্র। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার ভারতে এসে পৌঁছনো ১৬৮ জনের মধ্যে ১০৭ জন ভারতীয়। উল্লেখ্য, এক পরিবারও সেই দলে ছিল যাঁদের একরত্তি সন্তানের পাসপোর্ট ছিল না। তবুও পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সেই পরিবারকেও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.