সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে তিন বছর। তালিবানের কাবুল দখলের তৃতীয় বর্ষপূর্তি হল বৃহস্পতিবার। আর সেই উপলক্ষে এদিন সকালে দেখা গেল জেহাদিদের কুচকাওয়াজ। রাজধানী কাবুলের পাশাপাশি কন্দহর থেকে জালালাবাদা কিংবা হেরাট- সেদেশের নানা শহরে রাজপথে নামল সাঁজোয়া গাড়ি। বহু তালিবানকে দেখা গেল মোটরবাইকে। কিন্তু এই উদযাপনের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল সেখানে চিনা রাষ্ট্রদূতের উপস্থিতি। ছিলেন ইরানের রাষ্ট্রদূতও।
১৯৯৬-২০০১ সাল ছিল ‘কাবুলিওয়ালার দেশে’র প্রথম তালিবান জমানা। ২০২১ সালে নতুন আফগানিস্তান (Afghanistan) দখল করে জেহাদিরা। ক্ষমতায় আসার পর যদিও তারা দাবি করেছিল এটা নতুন তালিবান, অচিরেই দেখা যায় তালিবান (Taliban) আছে তালিবানেই। শুরু হয় একই রকমের আগ্রাসন। বিশেষত নারী স্বাধীনতা চলে যায় তলানিতে। এই পরিস্থিতিতে তালিবানকে বিশ্বের কোনও দেশই কূটনৈতিক স্বীকৃতি দিতে রাজি হয়নি। যদিও ২০২৪ সালে তালিবান সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দিয়ে দেয় চিন। সেদেশের প্রশাসনের মতে, বিশ্বের প্রত্যাশাগুলো পূরণে আফগানিস্তান সচেষ্ট হবে। কাবুলের চিনা দূতাবাসে নয়া রাষ্ট্রদূত হিসাবে কূটনীতিক ঝাও শেংকে নিযুক্ত করেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। এবার তালিবানের বর্ষপূর্তিতেও বেজিংয়ের উপস্থিতি বুঝিয়ে দিল তাদের পাশেই রয়েছে চিন বা ইরানের মতো দেশগুলো।
[আরও পড়ুন: আর জি করে হামলার পিছনে রয়েছে বিজেপি-সিপিএম, বিস্ফোরক অভিযোগ পার্থের]
এহেন পরিস্থিতিতে কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া ২০ বছরের মদিনা সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ”তিন বছর হল এদেশে মেয়েদের স্বপ্নকে কবর দেওয়া হয়েছে। প্রতি বছরই এদিনের উদযাপন আমাদের মনে করিয়ে দেয় কীভাবে আমাদের ভবিষ্যৎ, স্মৃতি, লক্ষ্যগুলি আদপে কেমন ছিল।” তাঁরা এও বলছেন, এমন নয় তিন বছর আগে সব কিছু নিখুঁত ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি তা একেবারেই অভাবনীয়।
[আরও পড়ুন: ‘হিন্দু-সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ১৪০ কোটি ভারতীয়’, লালকেল্লা থেকে বাংলাদেশ নিয়ে বার্তা মোদির]
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর