সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে (Afghanistan) তালিবানি শাসন যত মজবুত হচ্ছে ততই গভীর হচ্ছে ভারতীয় গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ কারণ, তালিবান (Taliban Terror) শীর্ষ নেতাদের সঙ্গে ক্রমশ পোক্ত হচ্ছে পাকিস্তানের সম্পর্ক। এতদিন সরাসরি তালিবানকে সমর্থনের কথা বলছিল পাকিস্তান। এবার তালিবান শাসনে জেহাদি নেতাদের সঙ্গে বৈঠক করতে কাবুল যাচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী মহম্মদ কুরেশি (Pakistan’s foreign minister Shah Mehmood Qureshi)। রবিবারই আফগানভূমে তিনি পা রাখছেন বলে খবর।

তবে বিদেশমন্ত্রীর সফরের আগেই আফগানিস্তানে দেখা মিলেছে পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর প্রধান হামিদ ফইজের (Hamid Faiz)। কান্দাহারে তাঁকে তালিবান নেতা আবদুল ঘানি বরদারের সঙ্গে নমাজ পড়তে দেখা গিয়েছে। এর পরই সরকার গড়ার পরিকল্পনা নিয়ে কাবুলে (Kabul) উড়ে যান বরদার। সম্ভবত তিনিই হতে চলেছেন তালিবান সরকারের রাষ্ট্রপতি। স্বাভাবিকভাবেই তার সঙ্গে আইএসআই প্রধানের এই ঘনিষ্ঠতা দিল্লির কর্তাদের রাতের ঘুম ছুটিয়েছে। এর মধ্যেই কাবুলে উড়ে যাচ্ছেন পাক বিদেশমন্ত্রী।
[আরও পড়ুন: কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী]

[আরও পড়ুন: সোমবার থেকে আর ট্রেনে হকারি নয়, হাওড়া ডিভিশনের নয়া নির্দেশিকায় মাথায় হাত হকারদের]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন