সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশু ও মহিলা-সহ প্রায় ১০০ সাধারণ আফগান নাগরিককে অপহরণ করল তালিবান৷ সোমবার উত্তর আফগানিস্তানে হানা দেয় তালিবান জঙ্গিরা৷ জঙ্গিদের হামলা পর থেকেই নিখোঁজ কমপক্ষে ১০০ জন৷ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে আফগান প্রশাসন৷
[দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ওয়াশিংটনে হামলার ছক কষছে চিন!]
ইদ উপলক্ষে তালিবান জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি৷ অভিযোগ, সরকারের যুদ্ধবিরতি ঘোষণাকে লঙ্ঘন করে ১০০ জন আফগান নাগরিককে তুলে নিয়ে যায় জঙ্গিরা৷ মনে করা হচ্ছে, মানববোমা হিসাবে তাঁদের ব্যবহার করতে পারে তালিবান জঙ্গিগোষ্ঠী৷
[সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য, নিকেশ আল-কায়দার শীর্ষ নেতা]
কুন্দুজ প্রদেশের কাউন্সিলর মহম্মদ ইউসুফ আউবি জানান, স্থানীয় সময় সোমবার ভোরে তালিবানরা খান আবেদ জেলায় হানা দিয়ে তিনটি বাসের ১০০ যাত্রীকে অপহরণ করে চম্পট দেয়৷ বাসটিতে ছিলেন আফগান সরকারের বেশ কয়েকজন আধিকারিক ও তাঁদের পরিবার৷ মনে করা হচ্ছে, সরকারকে চাপে ফেলতেই আফগান আধিকারিকদের অপহরণ করেছে তালিবান জঙ্গিরা৷
[গ্রেপ্তার দাউদ ঘনিষ্ঠ জাবির মোতি, বড় সাফল্য লন্ডন পুলিশের]
তাখাড় প্রদেশের পুলিশ প্রধান আব্দুল রহমান আক্তাশ জানান, ইদের ছুটি কাটাতে এদিন রাজধানী কাবুলে নিরাপত্তাবাহিনীর জওয়ান ও আফগান সরকারের বেশ কয়েকজন আধিকারিক তাঁদের পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন৷ মাঝপথে বদাকিস্তান ও তাখাড় প্রদেশে হামলা চালায় তালিবান জঙ্গিরা৷ তিন বাসের যাত্রীদের অপহরণ করে জঙ্গিরা৷ তবে, এই ঘটনার দায় তালিবানদের তরফে স্বীকার করা না হলেও স্থানীয় প্রশাসনের অনুমান, তিনটি বাসের যাত্রীদের অপহরণ করেছে তারাই৷ লাগাতার চলতে থাকা তালিবান বিরোধী অভিযান সাময়িক স্থগিত করার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে৷
Taliban take more than 100 people, including women and children, hostage in ambush in north, reports AP quoting Afghan officials #Afghanistan pic.twitter.com/qYumorfQbm
— ANI (@ANI) August 20, 2018
সর্বশেষ খবর
-
‘জেন জি-জেন আলফা শব্দগুলো ভারতীয় সংস্কৃতি নয়’, ‘লক্ষ্মণ’ সুনীলের মন্তব্যে কটাক্ষের ঝড়
-
এবার বিশ্বভারতীতেও ‘ককরোচ’দের তাণ্ডব! দুর্নীতির পোস্টরে ছেয়ে গেল ক্যাম্পাস চত্বর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!
-
৯ ঘণ্টা লোডশেডিং, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার, আলোর খোঁজে ভারতের দ্বারস্থ অন্ধকার বাংলাদেশ!
-
‘যন্তর মন্তরে শাবানাজির মতো জেন জি’রা ছিলেন!’ ‘নর্দমার প্রজন্ম’র পর ফের বিস্ফোরক কঙ্গনা