সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউহানের মাংস মার্কেট থেকে ফের করোনার সংক্রমণ হতে শুরু করেছে। বিষয়টি নিয়ে যথেষ্টই চিন্তিত জিনপিং প্রশাসন। ঠিক এই রকম পরিস্থিতির মধ্যেই গ্যাসের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ফলে চিনের পূর্বপ্রান্তে অবস্থিত জেজিয়াং প্রদেশে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। জখম হয়েছে আরও শতাধিকের বেশি মানুষ। খবর পেয়ে প্রশাসন ও দমকল বিভাগের কর্মীরা গিয়ে উদ্ধার কার্য চালানো। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি জখমদের হাসপাতালে ভরতি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিনের স্থানীয় সময় শনিবার বিকেলে চিনের পূর্ব উপকূলে অবস্থিত নিংবো শহর থেকে লিকুইড গ্যাসভরতি একটি ট্যাঙ্কার ওয়েনঝাউ শহরে যাচ্ছিল। বিকেল চারটে নাগাদ ওয়েনলিং শহরের কাছ থেকে যাওয়ার সময় হাইওয়ের উপর ট্যাঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ (explosion) হয়।
[আরও পড়ুন: গভীর রাতে কেঁপে উঠল জাপানের দ্বীপ, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩ ]
তারপর চোখের নিমিষে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা অন্যান্য গাড়ি ও রাস্তার ধারে থাকা বাড়িগুলিতে। এর ফলে নিমিষে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রচুর মানুষ আগুনের ঘেরাটোপে আটকে পড়েন। পরে খবর পেয়ে ৩৪টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে হাজির হন ১০০ জনের বেশি দমকলকর্মী। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
[আরও পড়ুন: ট্রাম্পের দেশে ইতিহাস সৃষ্টি শিখ তরুণীর, যোগ দিলেন মার্কিন সেনাবাহিনীতে]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক