সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যি কি মারা গিয়েছে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম রাজসাক্ষী তথা লস্কর-ই-তৈবার সদস্য ডেভিড কোলম্যান হেডলির? বর্তমানে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে৷ জানা গিয়েছে, শিকাগোতে যে কারাগারে হেডলি বন্দি অবস্থায় রয়েছে কয়েকদিন আগেই সেখানে তার উপর প্রাণঘাতী হামলা হয়৷ যার নেপথ্যে ছিল ওই কারাগারেরই অন্য দুই আসামি, যারা খুনের দায়ে দশ বছরের বেশি সময় ধরে সেখানে বন্দি অবস্থায় রয়েছে৷ সূত্রের খবর, ওই কারাগার থেকে হেডলিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জল্পনা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মহলে৷ বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ মার্কিন প্রশাসন ও নয়াদিল্লি৷
[দাবানলের গ্রাসে গ্রিস, ছ’মাসের শিশু-সহ মৃত্যু অন্তত ২০ জনের]
জানা গিয়েছে, গত ১৯ মে ওই দুই আসামি হেডলির উপরে হামলা চালায়৷ ভারি কিছু দিয়ে গুরুতর আঘাত করা হয় তার মাথায়৷ এরপরেই আকাশ পথে হেডলিকে স্থানান্তরিত করা দি নর্থ শোর ইউনিভার্সিটি ইভানস্টোন হাসপাতালে৷ হাসপাতাল সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় হেডলিকে হাসপাতালের আইসিইউ-তে ভরতি করা হয়৷ কিন্তু এরপর তার অবস্থা আরও শোচনীয় হয়ে যায় এবং গত ৮ জুলাই সেই হাসপাতালেই তার মৃত্যু হয়৷ যদিই খবরের সত্যতা স্বীকার করতে নারাজ মার্কিন প্রশাসন৷ মুখ খুলছে না নয়াদিল্লিও৷ সূত্রের খবর, সম্পূর্ণ ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-কে৷
[দিল্লির উদ্বেগ বাড়িয়ে ভারত মহাসাগরে ঘাঁটি মজবুত করছে লাল চিন]
ডেভিড কোলম্যান হেডলি ছিল পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক৷ পাক জঙ্গি গোষ্ঠী লস্করের অন্যতম এজেন্ট ছিল সে৷ ২৬/১১-র মুম্বই হামলার সঙ্গে তার প্রত্যক্ষ প্রমাণ প্রমাণিত হয় মার্কিন আদালতে৷ সেখানে তাকে ৩৫ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়৷ অভিযোগ, মুম্বইয়ে হামলার আগে ভারতে এসে একাধিক জায়গায় রেইকি করে গিয়েছিল সে৷ তার পাঠানো তথ্যের ভিত্তিতেই মুম্বইয়ে প্রবেশ করেছিল জঙ্গিরা৷
সর্বশেষ খবর
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?