সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত আফগানিস্তান৷ রাজধানী কাবুলের একটি সরকারি আবাসনে জেহাদিদের হামলায় মৃত্যু হয়েছে অন্ত ৪৩ জন নিরীহ নাগরিকের৷ আহত বহু৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে আফগান স্বাস্থ্যমন্ত্রক৷
জানা গিয়েছে, সোমবার বিকেলে কাবুলের সরকারি আবাসনটিতে হামলা চালায় আত্মঘাতী জঙ্গিদের একটি দল৷ হামলার সময় আবাসনটিতে ছিলেন কয়েকশো সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা৷ নাম প্রকাশে অনিচ্ছুক আফগান সেনার এক আধিকারিক জানিয়েছেন, প্রথমেই বোমা মেরে আবাসনটির গেট উড়িয়ে দেয় জঙ্গিরা৷ তারপর ভিতরে ঢুকে বহুতলগুলিতে গুলিবৃষ্টি শুরু করে তারা৷ প্রাণ বাঁচাতে অনেকেই বহুতল থেকে ঝাঁপিয়ে পড়েন৷ তারপরই শরীরে বাঁধা বোমায় বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী জেহাদিরা৷ জঙ্গিদের কাছে একে-৪৭, রকেট লঞ্চার ও গ্রেনেড-সহ প্রচুর অত্যাধুনিক হাতিয়ার ছিল৷ হামলায় মৃতদের মধ্যে অধিকাংশই নিরীহ সাধারণ মানুষ৷ আফগান সেনা জানিয়েছে, হামলার পরই ঘটনাস্থল ঘিরে ফেলে সেনাবাহিনী৷ শুরু হয় অপারেশন৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে চার আত্মঘাতী জঙ্গি-সহ বেশ কয়েকজন হামলাকারী৷ আবাসনটি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০০ সরকারি কর্মীকে৷ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে৷
Photos show damages inflicted to the building of the National Authority on Disabled and Heirs of Martyrs’ Affairs in #Kabul‘s PD16 during militants attack on Monday. The attack left at least 40 dead. Photos: Sharif Amiry. #Afghanistan pic.twitter.com/1UBSmzWrHW
— TOLOnews (@TOLOnews) December 25, 2018
এই হামলার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি৷ তিনি বলেন, “যুদ্ধর ময়দানে দাঁড়াতে না পেরে, নিরীহ মানুষদের উপর হামলা চালাচ্ছে জঙ্গিরা৷” একই সঙ্গে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী আবদুল্লা-আবদুল্লা৷ এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷ তবে বিশেষজ্ঞদের মতে এই ঘটনার নেপথ্যে রয়েছে তালিবান৷
[বারবার ইন্দোনেশিয়ায় কেন হচ্ছে সুনামি? কী বলছেন বিশেষজ্ঞরা?]
সর্বশেষ খবর
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!