Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Iran Israel War

‘ভারতের জনগণকে ধন্যবাদ’, ইজরায়েলে ছোড়া ইরানের মিসাইলে ‘বন্ধু’ দেশকে কৃতজ্ঞবার্তা

আমেরিকা ও ইজরায়েলের হামলার পরে যে সমস্ত দেশ তেহরানের পাশে দাঁড়িয়েছে, এভাবেই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল আয়াতোল্লা আলি খামেনেইর দেশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৭:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৭:০৩

options
link
‘ভারতের জনগণকে ধন্যবাদ’, ইজরায়েলে ছোড়া ইরানের মিসাইলে ‘বন্ধু’ দেশকে কৃতজ্ঞবার্তা zoom
আরও তিন দেশকে বন্ধুত্বের বার্তা দিয়েছে ইরান।
Advertisement

‘ভারতের জনগণকে ধন্যবাদ’। ইংরাজিতে এই বার্তা লেখা ইজরায়েল অভিমুখে ছোড়া ইরানের (Iran Israel War) একটি ক্ষেপণাস্ত্রে। আমেরিকা ও ইজরায়েলের হামলার পরে যে সমস্ত দেশ তেহরানের পাশে দাঁড়িয়েছে, এভাবেই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল আয়াতোল্লা আলি খামেনেইর দেশ। বন্ধুত্বের হাত বাড়ানোয় ভারতের মতোই স্পেন, জার্মানি এবং পাকিস্তানকেও ধন্যবাদ জানিয়েছে ইরান।

গত ২৮ ফেব্রিয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। কার্যত তছনছ হয়ে যায় তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয় আয়াতোল্লা আলি খামেনেইর। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান। বলা বাহুল্য, একজোড়া শক্তিশালীর প্রতিপক্ষের আক্রমণে ইরানের ক্ষতি হয়েছে অনেক বেশি। এই অসম লড়াইয়ে যে সমস্ত দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে, সেই বন্ধুদের প্রতি ক্ষেপণাস্ত্রের গায়ে বার্তা লিখে কৃতজ্ঞতা প্রকাশ করল ইরান।

একটি ভিডিও সামনে এসেছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা গিয়েছে, ইজরায়েলে ছোড়া মধ্যম পাল্লার ৮৩তম ক্ষেপণাস্ত্রটির গায়ে বন্ধু দেশের প্রতি কৃতজ্ঞতার বার্তা লিখছেন জনৈক ইরানি সেনা। ভাইরাল ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, মিসাইলের গায়ে লেখা— ‘থ্যাঙ্ক ইউ পিপল অফ ইন্ডিয়া’ (ভারতের জনগণকে ধন্যবাদ)। একইভাবে জার্মানি, স্পেন এবং পাকিস্তানকে বন্ধুত্বের বার্তা দিয়েছে তেহরান।

প্রসঙ্গত, যুদ্ধের মধ্যে একাধিকবার ইরানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, বিদেশমন্ত্রী এস জয়শংকরের। আমেরিকা ও ইজরায়েলের আগ্রাসনের সরাসরি বিরোধিতা না করলেও দিল্লি বারবার যুদ্ধের বিরুদ্ধে বার্তা দিয়েছে। দেরিতে হলেও আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারত। অপরপক্ষে যুদ্ধবিদ্ধস্ত দেশটিতে থাকা ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করেছে ইরান। তাঁদের নিরাপদে দেশে ফেরানোর বিষয়েও সাহায্য করেছে। এছাড়াও জ্বালানি সংকটের মধ্যে স্বস্তি দিয়ে বিশ্বের ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালীকে ভারতের জন্য মুক্ত করেছে ‘বন্ধু’ ইরান।       

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.