সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস যেখানে উপস্থিত সেখানে ইতিহাসের না মিলিয়ে যাওয়া অধ্যায় যে একেবারে হারিয়ে যাওয়া সম্ভব নয় তা হয়তো সকলেরই জানা৷ হারিয়ে গেলে অতীতের গল্প হয়তো অজানাই থেকে যেত৷ কিন্তু সেই অতীত যদি জীবন্ত হয়? কিংবা জীবন এবং মৃত্যুর মাঝখানে সেতুর মতো দাঁড়িয়ে থাকে যদি? তবে তাকে অলৌকিক বলা চলে কি?
এমনই এক প্রাচীন সমুদ্র তীরবর্তী হোটেল হল ‘দ্য কুইন মেরি হোটেল’৷ খুব আশ্চর্যের কথা হল, এই হোটেল আসলে একটি জাহাজ৷
১৯৩০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত উত্তর আর্টলান্টিক মহাসাগরে চলত এই জাহাজ৷ কিন্তু ১৯৭০ সাল থেকে সমুদ্রে ভাসমান হোটেল হিসাবে রয়ে গিয়েছে এটি৷ শোনা যায়, সমুদ্রে থাকাকালীন বেশ কিছু মৃত্যুর সাক্ষী রয়ে গিয়েছে এই জাহাজ৷ আর সেই মৃত্যুর ইতিহাস এখনও বয়ে বেড়াচ্ছে কুইন মেরি হোটেল৷

হোটেলের ভৌতিক ঘটনার সাক্ষী রয়েছেন বহু মানুষ৷ শোনা যায়, হোটেলের সুইমিং পুলে নাকি দুই অশরীরীর দেখা মেলে আজও৷ পাশাপাশি হোটেলের বি ৩৪০ ঘরটিতে এমন বহু ঘটনা ঘটে যাকে যুক্তি দিয়ে বিচার করা অসম্ভব৷ পাশাপাশি, হোটেলের করিডরে দেখা যায় সাদা পোশাকের এক মহিলাকে, কখনও আবার জাহাজের এক আর্দালিকে দেখা যায় সেখানে৷

আর সবচেয়ে অবাক করা ব্যাপার কী জানেন? এই মূর্তিগুলি নাকি চোখের সামনে থাকতে থাকতেই হঠাৎ উধাও হয়ে যায়৷
সর্বশেষ খবর
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের
-
‘মুভি মাফিয়া’দের চ্যালেঞ্জ! অশ্লীল গান গাওয়ার বিরোধিতা, অভিজ্ঞতা ভাগ কুমার শানুর
-
ধোনিদের দলের কোচ হতে চান, সোশাল মিডিয়ায় ইঙ্গিত কিংবদন্তি প্রোটিয়া পেসারের