সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩টি পা, ৪টি স্তন, ২টি যোনি৷ সব একই মানুষের শরীরে৷ আজকের কথা নয়, এ কাহিনী উনবিংশ শতাব্দীর এক বারবণিতার৷ যা উঠে এসেছিল উপন্যাসের পাতাতেও৷
১৮৬০৷ সময়টা ছিল অন্ধবিশ্বাসের বেশি, বিজ্ঞানের কম৷ তাই বিকৃত অঙ্গ নিয়ে জন্ম নেওয়া বেশিরভাগ মানুষেরই ঠাঁই হত সার্কাসের তাবুতে৷ সেই সময়েই ফ্রান্সের মার্টিনিক দ্বীপে জন্ম হয় ব্লাঞ্চ ডুমাহর৷ বাবা ফরাসি হলেও ব্লাঞ্চ-এর মা ছিলেন আফ্রিকান৷ জন্ম থেকেই সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল তাঁর বিকৃত শরীর৷ সময়ের সঙ্গে সঙ্গে যা বেড়ে ওঠে প্রকৃতির নিয়মে৷

শোনা যায়, ব্লাঞ্চ-এর শরীরের দুটি স্তনের পাশেই ছিল দুটি অপূর্ণাঙ্গ স্তন৷ দুটি যোনিদ্বারই ছিল অনুভূতি প্রবণ৷ তৃতীয় পা’টি নির্গত হয়েছিল পায়ুদ্বার কাছাকাছি থেকে৷ নিজের এই অতিরিক্ত অঙ্গের সুবিধা বেশ ভালভাবেই উপভোগ করতেন ব্লাঞ্চ৷ এই কারণেই নাকি প্যারিসে বেশ্যাবৃত্তিকে পেশা হিসেবে বেছেছিলেন৷
উপন্যাসের কথা অনুযায়ী, একই সঙ্গে দুই সঙ্গীর সঙ্গে সহবাস করতে পছন্দ করতেন তিনি৷ এমনকি সেই সময় ফ্রান্সিসকো লেনটিনি বলে এক ব্যক্তির দুটি যৌনাঙ্গ ছিল বলে উপন্যাস থেকে জানা যায়৷ যার সঙ্গে সহবাস করার ইচ্ছে প্রকাশ করেছিলেন ব্লাঞ্চ৷ পরে নাকি দুজনের গভীর প্রণয়ের সম্পর্কেও আবদ্ধ হয়েছিলেন৷ অবশ্য এই খবরের সত্যতা প্রমাণসাপেক্ষ৷

সর্বশেষ খবর
-
এ যেন মহাতারকাদের বিশ্বকাপ! পেনাল্টি বিতর্ক এড়িয়ে জোড়া গোল কেনের, ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড
-
অন্নপূর্ণার তথ্য আপলোডে বাধা! আটক জিয়াগঞ্জের পুরপ্রধান, চলল ডিম থেরাপিও
-
পরিবর্তনের বাংলায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, নবান্নের সুরক্ষা থেকেও সরলেন জওয়ানরা
-
অবশেষে পশ্চিম এশিয়ায় যুদ্ধের অবসান! শান্তিচুক্তি স্বাক্ষর করল ইরান-আমেরিকা, খুলছে হরমুজ
-
রায়গঞ্জ নয়, শিলিগুড়িতে এইমস? ফাঁসিদেওয়া, মাটিগাড়া-নকশালবাড়িতে জমি দেখা শুরু