সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামাজিকমাধ্যমে লাইভ করে প্রাক্তন স্ত্রীকে নৃশংস হত্যার অভিযোগ উঠল বসনিয়ার (Bosnia) এক বডিবিল্ডার যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল ছেড়ে পালানোর সময় তিনি আরও দুই ব্যক্তিকে হত্যা করেন বলে অভিযোগ। শেষে নিজেকে গুলি করে আত্মঘাতী হন অভিযুক্ত। গত শুক্রবারের এই হত্যাকাণ্ডে শিউরে উঠেছেন দক্ষিণ পূর্ব ইউরোপের দেশের সাধারণ নাগরিকরা। ঠিক কী কারণে প্রাক্তন স্ত্রীকে হত্যা করেছেন যুবক, তা খতিয়ে দেখছে পুলিশ।
গত শুক্রবার এই হত্যাকাণ্ড ঘটেছে গ্রাডাকাক নামের একটি শহর। স্ত্রী-সহ ৩ জনকে হত্যা ছাড়াও আরও তিন ব্যক্তি আহত হয়েছেন অভিযুক্ত যুবকের হামলায়। তুজলা শহরের পুলিশ জানিয়েছে, পেশায় বডিবিল্ডার অভিযুক্ত নারমিন সুলেজমানভিচ আত্মঘাতী হয়েছেন। এই মামলার আইনজীবী জানিয়েছেন, স্ত্রীকে হত্যার পর গ্রাডাকাকের রাস্তায় আগ্নেয়াস্ত্র হাতে নেমে পড়েন যুবক। পথচারী এক ব্যক্তি এবং তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেন। এছাড়াও তাঁর ছোড়া গুলিতে আহত হয়েছেন একজন পুলিশকর্মী, এক ব্যক্তি এবং একজন মহিলা।
[আরও পড়ুন: ‘ফেক নিউজ’ ছড়ালেই ৩ বছরের জেল! নয়া আইন আনছে কেন্দ্র]
সর্বশেষ খবর
-
‘এই বাংলা শ্যামাপ্রসাদ-প্রণবানন্দের’, রেড রোডে ‘সংকীর্ণতা’ সরিয়ে রাষ্ট্রবাদের পাঠ শুভেন্দুর
-
লালকেল্লায় মোদির মুখে ‘ফ্র্যাজাইল ফাইভ’, ভারতের কলঙ্কময় অধ্যায় মনে করিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর
-
লালকেল্লা থেকে নারী সংরক্ষণ নিয়ে মোদির বার্তা! ‘আন্তরিকতা থাকলে..’, খোঁচা কংগ্রেসের
-
শ্রীলঙ্কা সিরিজ শেষে আগরকরের সঙ্গে আলোচনায় বোর্ড, টানা বিতর্কে চাকরি যাচ্ছে নির্বাচক প্রধানের?
-
‘কাজে ফাঁকি দিলে সোজা সুন্দরবন’,পুরুলিয়ায় আমলাদের কড়া বার্তা দিলীপের!