সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞানের উল্কাগতি৷ যুক্তি-তর্ক ও ‘আধুনিকতার’ মিশেলে গড়ে উঠা একবিংশ শতাব্দীর সমাজ৷ তবুও যুক্তিবাদী মনের মধ্যে কোথাও যেন রয়ে গিয়েছে একটু অবুঝ হওয়ার বাসনা৷ যুক্তি খুঁজতে না চাওয়ার ইচ্ছা৷ কিছু চিরাচরিত অদ্ভূত রীতি যার ব্যাখ্যা হয় না৷ এমনই এক রীতি রয়েছে আমেরিকায়৷ সবুজ প্রান্তর৷ তারই মাঝে সার সার সমাধি৷ চিরনিদ্রায় শায়িত সৈনিকরা৷ কাছে গেলে দেখা যাবে ওই কবরগুলির প্রস্তরফলকের উপর রয়েছে কিছু খুচরো পয়সা৷ সে দেশে প্রত্যেক বছর মৃত সৈনিকদের স্মৃতিতে পালন করা হয় ‘মেমোরিয়াল ডে’৷ সেদিন দেশের জন্য যুদ্ধক্ষেত্রে জীবন বিসর্জন দেওয়া সৈনিকদের শ্রদ্ধা জানাতে তাঁদের সমাধিতে আসে হাজার হাজার মানুষ৷ অনেকেই সমাধির উপর রেখে যান বিভিন্ন মূল্যের কয়েন৷ জমে উঠে স্তুপ৷ এভাবেই মৃত সৈনিকদের পরিবারকে সমবেদনা জানান তাঁরা৷
[বড়পর্দায় ফাঁস হবে রানি ভিক্টোরিয়ার সঙ্গে দাসের ‘গোপন’ প্রেমকাহিনি]
উল্লেখ্য, এক্ষেত্রে ভিন্ন ভিন্ন কয়েন বহন করে ভিন্ন বার্তা৷ যেমন একটি ‘পেনি’ রেখে যাওয়া মানে সেই ব্যক্তি শুধু সমাধি দর্শন করতে এসেছিল৷ ‘নিকেল’ রেখে যাওয়া মানে মৃত সৈনিক ও ওই ব্যক্তি একসঙ্গে সামরিক প্রশিক্ষণ নিয়েছিল৷ একটি ‘ডাইম ‘ রেখে যাওয়া মানে মৃতের সঙ্গে যুদ্ধক্ষেত্রে একসঙ্গে লড়াই করেছেন সেই ব্যক্তি৷ এবং একটি ‘কোয়ার্টার’ রেখে যাওয়া মানে ওই সৈনিকের মৃত্যুর সময় তাঁর সঙ্গেই ছিলেন ওই ব্যক্তি৷ এভাবেই মৃত সৈনিকের পরিবারকে সমবেদনার বার্তা দিয়ে যান তাঁরা৷ বহুদিন ধরে চলে আসা এই রীতির কোনও ব্যাখ্যা খুঁজতে যাওয়া বৃথা৷ তবে এই রীতিই প্রিয়জনদের হারানোর ক্ষতে কিছুটা প্রলেপ দিয়ে যায়৷
প্রসঙ্গত ইরাক, আফগানিস্তান-সহ বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে আমেরিকা৷ মাতৃভূমি থেকে দুরে বিদেশের মাটিতে ওই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন বহু মার্কিন সেনা৷ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে ইরাক ও আফগানিস্তানে মোতায়েন রয়েছে কয়েক হাজার মার্কিন সেনা৷
[ভয়াবহ টর্নেডোর ধ্বংসলীলায় আতঙ্কিত শহরবাসী, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত