সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আস্ত একটা মানুষকে গিলে ফেলল অ্যানাকোন্ডা। একদল মানুষের সামনেই অ্যানাকোন্ডা মানুষটিকে গিলে ফেলল। আর গোটা ঘটনাটির রেকর্ডিং করলেন প্রত্যক্ষদর্শীরা।
আসলে টিআরপি বাড়ানোর যুগে মানুষ কত কিছুই তো করেন। ডিসকভারি চ্যানেলের পল রসোলিও টিআরপি বাড়ানোর জন্য অদ্ভুত এক স্টান্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ঠিক করেছিলেন, নিজেকে মস্ত এক অ্যানাকোন্ডার সামনে সমর্পণ করবেন। করলেনও তাই। অ্যানাকোন্ডা যখন পলকে এক গ্রাসে সাবাড় করার চেষ্টা চালাচ্ছে তখনই অন্য ক্রু মেম্বাররা সেই দৃশ্যই ভিডিও রেকর্ডিং করতে থাকেন। কিন্তু টিআরপি’র খেলায় মজে কখন যে নিজের বিপদ ডেকে এনেছেন পল, তা তিনি নিজেও বুঝতে পারেননি। তাই যখন পলকে যখন প্রায় গোটাটাই গিলে ফেলছে অ্যানাকোন্ডা, তখন তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন বাকি ক্রু মেম্বাররা। অ্যানাকোন্ডার সঙ্গে প্রায় যুদ্ধ চালিয়ে পলকে উদ্ধার করেন বাকিরা।
(আমেরিকায় মুসলিম শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করলেন ট্রাম্প)
সেই ভয়াবহ ভিডিওই প্রকাশ্যে এসেছে। দেখে নিন সেই ভিডিও এই প্রতিবেদনে।
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!