সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাছের মানুষকে মিস করলে তাঁদের আমরা ফোন করি৷ কিন্তু কাছের মানুষ যদি ইহলোক ত্যাগ করে চলে যান, আর তাঁকে যদি খুব মনে পড়ে তখন কী করবেন আপনি? ইচ্ছে থাকলেও পৃথিবী ছেড়ে চলে যাওয়া ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারি না আমরা৷ হাজার মন খারাপ হলেও, সেই মানুষটিকে বলে ওঠা হয় না, তাঁদের অনুপস্থিতি আমাদের ঠিক কতটা যন্ত্রণায় রেখেছে৷ কিন্তু জানেন কি, এমন এক টেলিফোন বুথ রয়েছে, যেখান থেকে ফোন করা যায় মৃত ব্যক্তিদের?
Jio ফ্রি সার্ভিস কি এবার বিপাকে পড়তে চলেছে?
জাপানের অতসুচি অঞ্চলটি প্রায় ধ্বংস হয়ে যায় সুনামির পর৷ঘটনায় এলাকায় উপস্থিত প্রায় ১০ শতাংশ মানুষেরই মৃত্যু হয়৷ এরপর থেকেই পাহাড়ের উপর অবস্থিত এই টেলিফোন বুথে গিয়ে মৃত আত্মীয়দের সঙ্গে কথা বলেন স্থানীয়রা৷ সেই বুথ থেকেই মৃতদের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় বলে দাবি করেছেন তাঁরা৷
জানা গিয়েছে, বুথে থাকা ফোনটি নাকি খারাপ৷ অথচ সেই ফোন মারফতই মৃত আত্মীয়দের সঙ্গে কথা বলা যায়৷ স্থানীয়দের দাবি, ওই অঞ্চলে ঘুরতে আসা পর্যটকরাও নাকি সেই বুথে যান মৃত আত্মীয়দের সঙ্গে কথা বলতে৷অবশ্য পুরোটাই জনশ্রুতি৷ আর কে না জানে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর!
রোগ সারবে চুম্বনেই, দাবি গবেষকদের
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন