সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি৷ গিয়ে দেখলেন এক অদ্ভুত দৃশ্য৷ অন্তত তা দেখে তিনি চমকেই গিয়েছিলেন৷ দেখলেন, হাসপাতালের একটি ঘরে গর্ভবতী রমণীরা যাচ্ছেন৷ অথচ যখন বেরচ্ছেন তখন আর সন্তানধারণের কোনও চিহ্ন নেই তাঁদের শরীরে৷ দুঃখ পেয়েছিলেন৷ বুঝেছিলেন ওই ঘরেই অবাঞ্চিত সন্তানদের নষ্ট করছেন হবু মায়েরা৷ সমাজের চোখের সামনেই যা হত্যা ছাড়া আর কিছুই নয়৷ কিন্তু তিনি আর কী করতে পারেন! অবশ্য কিছুই যে করতে পারেন না তা তো নয়৷ আর তাই ভিয়েতনামের টং ফুওক ফুক যা করলেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো৷

তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ১৫ বছর৷ এখন একরকম অনাথ আশ্রম হয়ে উঠেছে তাঁর আবাস৷ প্রায় ১০০ জন অনাথ তাঁর স্নেহে বড় হয়ে উঠছে৷ তাতে কি গর্ভপাতের রেওয়াজ কমেছে? টং ফুওক ফুক জানান, অন্তত ১০০ টি হলেও গর্ভপাত তো তিনি কমাতে পেরেছেন৷ তাঁর এই প্রচেষ্টাকে তাই কুর্নিশ না জানিয়ে পারছে না গোটা বিশ্ব৷
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?