সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর অমতেই বাড়ির লোক সম্বন্ধ করে বিয়ে দিয়েছিল। চারিদিকে কড়া নজর। পালাবার কোনও উপায় নেই। তাই স্বামীকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক। সেই মতো প্রেমিকের সঙ্গে পরামর্শ। বিষও জোগায় প্রেমিক। পরিকল্পনামতো তা মেশানো হয়েছিল দুধে। কিন্তু স্বামীর বদলে তা পান করল বাড়ির অনেকে। ফলত মৃত্যু হল অন্তত ১৭ জনের। পাকিস্তানের এক নববধূর কাজে ছড়িয়েছে চাঞ্চল্য।
[ জিনস পরলেই মহিলাদের ধর্ষণের নিদান এই আইনজীবীর! ]
জানা যাচ্ছে, ওই তরুণীর নাম আসিয়া বিবি। একুশের তরুণী ভালবাসতেন অন্য এক পুরুষকে। কিন্তু বাড়ির লোক সে সবের তোয়াক্কাই করেনি। তাই সম্বন্ধ করে বিয়ে। কিন্তু এই নাগপাশ থেকে মুক্তি খুঁজতে গিয়েই অপরাধের পথে পা নববধূর। স্বামীর দুধে বিষ মিশিয়ে দেয় সে। সে বিষও আবার জোগাড় করে দেয় তার প্রেমিকই। কিন্তু ঘটনাচক্রে সেই দুধ দিয়ে তরুণীর শাশুড়ি ঘোল জাতীয় জিনিস বানান। তা খেতে দেওয়া হয় পরিবারের অন্যান্য সদস্য ও অতিথি-অভ্যাগতদের। বিষাক্ত ঘোল খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন অন্তত ১৭ জন। প্রশ্ন উঠছে, স্বামীকে দেওয়ার পরিকল্পনা থাকলে তা দিয়ে ঘোল বানানো হল কেন?
[ ভাইয়ের প্রেমের মাশুল, নগ্ন করে গ্রামে ঘোরানো হল কিশোরীকে ]
তদন্তে জানা যাচ্ছে, সেই দুধ স্বামীকেই দিয়েছিল আসিয়া। কিন্তু কোনও কারণে স্বামী দুধ খেতে নারাজ হন। পরে তা দিয়েই ঘোল বানানো হয়। প্রথমে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিল তরুণী। জানিয়েছিল, দুধে বিষ সে মেশায়নি। তবে তার প্রেমিক এ কাজই করতে বলেছিল। সম্বন্ধ করা বিয়েতে যে তার মত ছিল না, তাও অবশ্য গোপন করেননি। পরে অবশ্য নিজের কৃতকর্মের কথা স্বীকার করেছে মহিলা। তাকে ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তরুণী জানিয়েছে, সে তার স্বামীকেই সরিয়ে দিতে চেয়েছিল। বদলে যে এত লোকের প্রাণ গেল তাতে সে অনুতপ্ত। পাকিস্তানের মুজফফরগড়ের এই ঘটনায় সতেরো জনের মৃত্যুতেও অবশ্য বিপর্যয় শেষ হয়নি, এখনও দশজন হাসপাতালে যুঝছেন মৃত্যুর সঙ্গে।
সর্বশেষ খবর
-
‘নরক উৎখাত হল’, খামেনেইয়ের শেষকৃত্যের দিনই গর্জন ট্রাম্পের, পালটা তোপ মার্কিন প্রেসিডেন্টকে
-
রিয়ালিটি শোয়ের চিত্রনাট্যকারের সঙ্গে প্রেম অদিতির! দেবরাজের হাজতবাসের মাঝেই বিস্ফোরক সৌম্য
-
দানের সোনা গলিয়ে বিস্কুটে রূপান্তর! রাম মন্দিরে চুরির তদন্তে চাঞ্চল্যকর দাবি সিটের
-
অবশেষে জানা যাচ্ছে অন্নপূর্ণার স্টেটাস! অ্যাকাউন্টে ৩০০০ ঢুকবে কি না কীভাবে জানবেন?
-
বিশ্বজোড়া নজির গড়বে ভারতীয় আয়ুর্বেদ! বাঙালি অর্থনীতিবিদের তৈরি নীল নকশা