সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাই একাই দিন-রাত কাটে তার। পথচারীদের আলো দেখায়। কিন্তু তার জীবনে আলো কোথায়? বড্ড নিঃসঙ্গ জীবন। কেননা সঙ্গী বলতে কেউ কোত্থাও নেই। কথা হচ্ছে সিগন্যালে দেখা পুরুষ প্রতীককে নিয়ে। এবার তার নিঃসঙ্গতা ঘোচাতে অভিনব উদ্যোগ নিল তাইওয়ানের দক্ষিণের এক প্রদেশ। এবার থেকে সিগন্যালে পুরুষের পাশে থাকবে একজন মহিলাও।
[ চিনা বায়ুসীমায় ভেঙে পড়েছে ভারতীয় ড্রোন, অভিযোগ বেজিংয়ের ]
পিংটাং কাউন্টি পুলিশের এই বিশেষ ভাবনা। সিগন্যালের পুরুষ প্রতীককে একা দেখে ভাল লাগেনি তাদের। তাই এবার তার জন্য বিশেষ সঙ্গিনীর ব্যবস্থা। দু’জনে চুপচাপ দাঁড়িয়েও থাকবে না। বিশেষ কাজকর্মের ব্যবস্থাও থাকবে। সিগন্যাল যখন লাল হবে, তখন দেখা যাবে পুরুষ প্রতীকটি হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে প্রপোজ করছে। সিগন্যাল সবুজ হওয়ার মুহূর্তে আবার দু’জন হাত ধরাধরি করে হেঁটে চলে যাবে।
[ জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণা ট্রাম্পের, পালটা হুঁশিয়ারি সৌদির ]
রাজধানী তাইপে-র হিসাব অনুযায়ী, বছরে প্রায় দু-সপ্তাহ সিগন্যালে আটকে থেকেই কাটে পথচারীদের। একই দেশের দক্ষিণ প্রদেশের ক্ষেত্রে সময়টা খানিকটা হেরফের হতে পারে। তবে তার বেশি কিছু নয়। ফলে এই ধরনের সিগন্যালিং ব্যবস্থায় পথাচারীরাও খানিকটা বিনোদিত হবেন। তবে রাজধানীতে এখনও এই ধরনের কোনও অ্যানিমেশন চালু হচ্ছে না।
[ মঙ্গল কি ছিল যুদ্ধক্ষেত্র? ‘কামানের গোলা’র সন্ধান পেয়ে তাজ্জব বিজ্ঞানীরা ]
সিগন্যালে এই অভিনবত্ব আনার ক্ষেত্রে তাইওয়াইনেই প্রথম নয়। এর আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নও এই ধরনের ব্যবস্থা চালু হয়েছিল। নারীদের নিয়ে বৈষম্য ঘোচাতে সেখানে সিগন্যালে এসেছিল মহিলা প্রতীক। যা সমর্থন করেছিলেন সেদেশের নারীকল্যাণ মন্ত্রকও। স্কার্ট পরা সেই মহিলা প্রতীক নিয়ে বেশ বিতর্কও হয়েছিল। তবে সিগন্যালের চেনা ছক যে ভাঙা যায়, তা দেখেছিল বিশ্ব। সেই পথেই হাঁটল তাইওয়ানের এই প্রদেশ। তবে অভিনবত্বে বেশ রদবদল এনেছে সে দেশের ট্রাফিক পুলিশ। পথচলতি বিনোদন পেয়ে খুশি সাধারণ পথচারীরাও।
সর্বশেষ খবর
-
আদালতে আত্মসমর্পণ করে জামিন মিলল প্রাক্তন সাংসদ অপরূপার, চলবে পুলিশি জিজ্ঞসাবাদ
-
স্পেন তারকার প্রশংসায় ভিয়া, হকি খেলে গোলের গন্ধ চেনা শুরু ওয়ারজাবালের
-
আবহাওয়ার উলটপুরাণ, দুর্যোগ কমতেই প্রবল গরম উত্তরে, হাঁসফাঁস দশা দার্জিলিংয়ের!
-
প্রেমিকার বাড়ি থেকে আসত হুমকি! সিতাইয়ে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য
-
৩০০০ মৃত্যু হলেও ক্ষতি নেই! খামেনেইয়ের শেষকৃত্যে বিপর্যয়ের আশঙ্কায় খোঁড়া হয় বাড়তি কবরও