সুকুমার সরকার: মাতৃত্বের কাছে হার মানল প্রকৃতির নিয়ম? না প্রকৃতিই নিয়ম শিথিল করল সৃজনের স্বার্থে? আমেরিকায় ঘটা এক নজিরবিহীন ঘটনায় উঠছে এমনই প্রশ্ন। নিউইয়র্কের একটি হাসপাতালে শিশুকে স্তন্যদান করলেন এক রূপান্তরকামী।
[সঙ্গীর ব্যবহারে কামনা না ভালবাসার প্রকাশ? পরখ করুন এই উপায়েই]
‘ট্রান্সজেন্ডার হেলথ’ নামক পত্রিকা সূত্রে খবর, সঙ্গিনীর সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন ওই রূপান্তরকামী। তবে এর জন্য শিশুটি জন্ম নেওয়ার বেশ কয়েকমাস আগে থেকেই প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। জটিল চিকিৎসার মাধ্যমে তাঁকে স্তন্যদানে সক্ষম করে তোলেন হাসপাতালের চিকিৎসকরা। এই বিষয়ে ব্রিটেনের একজন বিশেষজ্ঞ বলেছেন, এটি একটি দারুণ ঘটনা। এ নিয়ে গবেষণার পর হয়তো আরও অনেক রূপান্তরকামী শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন। জানা গিয়েছে, ওই নারীর শরীরে গত ছ’বছর ধরে হরমোন থেরাপি চিকিৎসা চলছিল। কিন্তু লিঙ্গ পরিবর্তনের জন্যে তাঁর শরীরে কোনও অপারেশন হয়নি। শিশুটির জন্মের আগে ডাক্তাররা তাঁর বুকে কৃত্রিমভাবে দুধ তৈরির জন্যে তাঁকে সাড়ে তিন মাস ধরে ওষুধ দিয়েছেন ।
সাধারণত যেসব নারী শিশু দত্তক নেন অথবা নিজের গর্ভে অন্যের শিশু জন্ম দিয়ে থাকেন (সারোগেট মাদার) তাঁদেরকে এই চিকিৎসা মাধ্যমে স্তন্যদানের উপযোগী করে তোলা হয়। এসব চিকিৎসার মধ্যে রয়েছে ব্রেস্ট পাম্পিং, মায়েদের শরীরে সাধারণত যেসব হরমোন উৎপাদন হয়ে থাকে সেগুলো গ্রহণ করা, দুধ তৈরির জন্যে উদ্দীপ্ত করতে পারে এরকম ওষুধ খাওয়া এবং পুরুষ হরমোন উৎপাদন আটকে দেওয়া। এসব চিকিৎসার পর পুরুষ থেকে নারী রূপ যাঁরা নিয়েছেন তাঁরাও স্তন্যদানে সক্ষম হন।
[প্লুটোকে আবার ফেরানো হোক গ্রহের সংসারে, নাসায় আরজি খুদের]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের