সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিন্দুকদের মতে জাত্যাভিমানের সিড়ি চড়েই মার্কিন মসনদে বসেছেন ডোনাল্ড জন ট্রাম্প৷ সদ্য হওয়া মার্কিন প্রেসিডেন্টের পাক বিদ্বেষের কথাও বহু মানুষের জানা৷
When will Pakistan apologize to us for providing safe sanctuary to Osama Bin Laden for 6 years?! Some “ally.”
Advertisement— Donald J. Trump (@realDonaldTrump) 5 July 2012
কিন্তু যে পাকিস্তানের প্রতি মার্কিন প্রেসিডেন্টের এত বিদ্বেষ, সেই পাকিস্তানই তাঁর জন্মভূমি৷ সম্প্রতি এই চাঞ্চল্যকর দাবি করেছে এক পাক সংবাদ মাধ্যম৷ সোশ্যাল মিডিয়ার কিছু পোস্টের ভিত্তিতে এই দাবি করেছে ওই পাক সংবাদ মাধ্যম৷ যার দাবি, ডোনাল্ড ট্রাম্পের আসল নাম দাউদ ইব্রাহিম খান৷ ১৯৪৬ সালের ১৪ই জুন পাকিস্তানের এক প্রদেশে জন্ম হয় তাঁর৷ এক দুর্ঘটনায় তাঁর বাবা-মা মারা যান৷ বিট্রিশ সেনার এক অফিসার তাঁকে দত্তক নিয়ে লন্ডনে নিয়ে আসেন৷ সেখান থেকেই ট্রাম্প পরিবার ডোনাল্ডকে দত্তক নেন৷
পাক সংবাদমাধ্যমের এই খবরেই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই নাকি ডোনাল্ডের ছোটবেলার ছবি ও বার্থ সার্টিফিকেট পোস্ট করেছেন৷ আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, হঠাৎ ট্রাম্প মার্কিন মসনদে বসার পরই কেন এই খবর সামনে এল?
সর্বশেষ খবর
-
মাদ্রাসার আড়ালে বেআইনি কার্যকলাপ নয় তো? খুঁটিনাটি জানতে চেয়ে জেলাশাসকদের ‘ডেডলাইন’ নবান্নের
-
স্বপ্নের উড়ানে ‘আরোহণ ২০২৬’, মেধাকে স্বীকৃতি জানাল ডিসান হসপিটাল
-
সরকারি বালতিও চুরি! শ্রীরামপুরে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
কাঁচামালের তীব্র সংকট! নৈহাটির জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’, বিপাকে হাজার শ্রমিক
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার