সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি, ট্রাম্পের জন্যই তাঁর এই হাল৷ নিজের দেশে গৃহবন্দি হওয়ার পর এভাবেই ক্ষোভ উগরে দিলেন লস্কর প্রধান হাফিজ সইদ৷
লস্কর প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান
দীর্ঘদিন ধরেই সইদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ার আর্জি জানিয়েছে ভারত৷ কিন্তু ভারতের সে আবেদন গ্রাহ্য করা হয়নি৷ মুম্বই হামলার মূলচক্রী হাফিজের মুক্তাঞ্চল ছিল পাকিস্তান৷ এ ব্যাপারে পাকিস্তানের পাশেই ছিল চিন৷ চিনের হস্তক্ষেপেই নিরাপদ ছিল সইদ৷ তবে মার্কিন রাজনীতিতে পালাবদলের পরই সমীকরণগুলো বদলাতে থাকে৷ চিনের ঔদ্ধত্যে বিন্দুমাত্র খুশি নন নব্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ দক্ষিণ চিন সাগর নিয়ে ইতিমধ্যেই চিনকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প৷ এদিকে ওবামার বিদায়ের পরও ভারতের সঙ্গে মার্কিন সখ্যতা অব্যাহত৷ ট্রাম্পের জেতার পর যে ক’জন কূটনীতিক তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম মোদি৷ বন্ধুতার প্রতিদান দিয়ে ট্রাম্পও পাল্টা ফোন করেছিলেন মোদিকে৷ ভারত-মার্কিন সখ্যতার এই সম্পর্ক আন্তর্জাতিক মহলে এখন প্রতিষ্ঠিত৷ এই খেসারতই সইদকে দিতে হচ্ছে বলে ভিডিওতে অভিযোগ তার৷ তার দাবি, মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের জেরেই, সইদকে নজরবন্দি করায় চাপ দেওয়া হয়েছে মার্কিন প্রশাসন থেকে৷ তার জেরেই এই পদক্ষেপ৷
সর্বশেষ খবর
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক
-
‘পরজন্মে ঠিক ডাক্তার হব’, মা-বাবাকে চিঠি লিখে ‘আত্মঘাতী’ নিট পরীক্ষার্থী!
-
বন্যা রুখতে সরকারের ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, শুভেন্দুর বৈঠকে NCPI সাংসদ মিতালি বাগ
-
চলন্ত ট্রেন থেকে ধাক্কায় মৃত্যু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির, ‘কাক তাড়াচ্ছিলাম’, বললেন অভিযুক্ত
-
পর্দায় এবার ‘জাতির জনক’ মনোজ বাজপেয়ী, গান্ধীর জীবনের কোন একুশ দিনের গল্প বলবে ছবিটি?