সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫৯ কেজির টিউমার বের হল মানুষের শরীর থেকে৷ আমেরিকার মিসিসিপির ডাক্তারদের সৌজন্যে এক বছর বাদে নিজের পায়ে দাঁড়ালেন রজার লোগান (৫৭)৷ নিজের সুস্থ হওয়ার যাবতীয় শ্রেয় স্ত্রী কিট্টিকেই দিয়েছেন তিনি৷
হোমওয়ার্ক না করার শাস্তি, ছাত্রীদের অর্ধনগ্ন করে ঘোরাল প্রধান শিক্ষিকা
প্রায় এক দশক ধরে নিজের তলপেটে ওই টিউমারটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রজার৷ বেশ কয়েকজন ডাক্তার দেখিয়েছিলেন৷ কিন্তু প্রত্যেকেই একই জবাব দেন, এটি মোটা হওয়ার লক্ষণ৷ পরের দিকে তলপেট বাড়তে বাড়তে মাটি পর্যন্ত পৌঁছে যায়৷ বছর খানেক আগে থেকে হাঁটাচলা বন্ধ হয়ে যায় রজারের৷ অচল জীবনকে মেনে নিয়েছিলেন রজারও৷ কিন্তু কিট্টি হার মানেননি৷
চিনের এই ৫টি অস্ত্রেই চিন্তিত ভারত
মিসিসিপির টিউমার বিশেষজ্ঞ ড. বিপুল দেবের সঙ্গে দেখা করেন কিট্টি৷ তিনিই প্রথম টিউমারের কথা জানান৷ কিন্তু অস্ত্রোপচারের ক্ষেত্রে একটা সমস্যা ছিল৷ টিউমারটিকে ক্যানসারের সম্ভাবনা না থাকলেও রজারের শারীরিক অবস্থা অস্ত্রোপচারের ক্ষেত্রে উপযোগী ছিল না৷ মাত্র ৫০ শতাংশ চান্স ছিল বেঁচে যাওয়ার৷ তবে কিট্টি সেই চান্স নিয়েছেন৷ নিয়েছেন বলেই আজ তাঁর স্বামী ১ বছর বাদে উঠে দাঁড়াতে পেরেছেন৷ আগামী সপ্তাহেই রজারকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা৷
লাদেনের পরামর্শ মেনেই হস্তমৈথুন করত জেহাদিরা!
সর্বশেষ খবর
-
‘নেতাজিকে দেবজ্ঞানে পুজো করি’, দেশনায়কের অপমানে ক্ষমা চেয়েও তোপের মুখে অনন্ত মহারাজ
-
‘ফেসবুকটাকে আমি নর্দমা ভাবি, কাউকে ছোট করে…’, ‘দিদি নং ওয়ান’ স্বস্তিকার নিশানায় কে?
-
হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন
-
এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটে বাদ বিশ্বকাপ জয়ের কারিগর
-
ভক্তের শেষ ইচ্ছা কানে তোলেননি! যাননি শেষকৃত্যে, ৫ বছর পর কারণ জানালেন ‘টক্সিক’ যশ