সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুরস্কের ড্রোন হামলার জেরে প্রাণ হারালেন সিরিয়ার ২৬ জন সেনাকর্মী। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব ও আলেপ্পোর মাঝামাঝি এলাকায় থাকা সেনাঘাঁটিতে। এই হামলার জেরে জখম হয়েছেন আরও অনেকে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর(Syrian Observatory for Human Rights war monitor) সূত্রে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে ইদলিব ও আলেপ্পোর মাঝে থাকা একটি সিরিয়ান সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় তুরস্ক। এর ফলে একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। পরে ঘটনাস্থল থেকে ২৬ জন সেনাকর্মীর মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা। জখম অবস্থায় বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়।
[আরও পড়ুন: মার্কিন মুলুকে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের মৃত্যু, বিদেশ সফরে লাগাম টানছেন ট্রাম্প ]
গত ২৮ ফেব্রুয়ারি সিরিয়ার সেনা বাহিনীর বিমান হামলার ফলে সেদেশে মোতায়েন তুরস্কের ৩৩ জন সেনা জওয়ান প্রাণ হারান। বিষয়টিকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এরপর শনিবার চূড়ান্ত হুমকি দেন তুরস্কের রাষ্ট্রপতি রেসিপ তায়েপ এরদোগান। বলেন, ‘এই হামলার প্রতিশোধ নেবে তুরস্ক।’ আর তারপরই এই হামলার ঘটনা ঘটে। এর জেরে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে ওই অঞ্চলে।
[আরও পড়ুন: দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের অবসান, অবশেষে শান্তি চুক্তি করল আমেরিকা-তালিবান]
সর্বশেষ খবর
-
বীরের ঠোঁট কামড়ে রক্তারক্তি করেছেন কঙ্গনা! ‘চুমুকাণ্ড’ বিতর্কে মুখ খুললেন যুগলে
-
‘দেরি হলে মাথায় আকাশ ভেঙে পড়বে না’, রামমন্দিরে চুরির তদন্ত নিয়ে বলল সুপ্রিম কোর্ট
-
‘এটাই শেষ বক্তব্য’, হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে বিধানসভায় ‘সবক’ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, বিশ্বকাপ চলাকালীন দিলেন ২ কোটি টাকা
-
বিধানসভায় ওবিসি আইন সংশোধনে ওয়াক আউট ‘ঋত তৃণমূলে’র, কারণ না বুঝে ভিতরে ৫ বিধায়ক