সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন কোম্পানিতে যৌন হেনস্থার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে৷ সেকথা বেমালুম লুকিয়ে গিয়েছিলেন৷ সেই কারণেই পদত্যাগ করতে বাধ্য হলেন উবের সংস্থার সফটওয়্যার বিভাগের সদ্য নিযুক্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এক্সিউটিভ অমিত সিংঘলকে৷
তাঁকে খোঁটা দেওয়ার জেরেই বিভ্রান্তি অস্কারে, দাবি ট্রাম্পের
এর আগে গুগল সংস্থায় কাজ করতেন সিংঘল৷ জানুয়ারি মাসের ২০ তারিখ তিনি উবের-এর উচ্চপদে যোগ দেন৷ কিন্তু সম্প্রতি সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার ট্র্যাভিস কালানিক অমিতকে পদত্যাগ করার নির্দেশ দেন৷ কারণ গুগলে থাকাকালীন অমিতের বিরুদ্ধে যৌন হেনস্থার যে অভিযোগ উঠেছিল সেকথা নতুন কোম্পানিকে একেবারেই জানাননি তিনি৷
এই প্রথমবার মহাকাশচারীদের সঙ্গে চাঁদে যাচ্ছেন পর্যটকরাও
বিষয়টি সামনে আসে উবের-এর নিজস্ব তদন্তের সৌজন্যে৷ গত ১৯ ফেব্রুয়ারি সুজ্যান ফ্লাওয়ার নামে উবের-এর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজের ব্লগে অভিযোগ করেন উর্ধ্বতন ম্যানেজার তাঁকে অশালীন প্রস্তাব দিয়েছে৷ আর সেই প্রস্তাবে রাজি না হলে তাঁর গ্রেড কমিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে৷ বিষয়টির তদন্তের ভার দেওয়া হয় আমেরিকার প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারকে৷ তখনই এই ঘটনা সামনে আসে৷ যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অমিত সিংঘল৷ মেল মারফত সংবাদমাধ্যমকে তিনি জানান, ২০ বছরের পেশাগত জীবনে এমন কোনও কাজ আমি করিনি৷ এমন কোনও অভিযোগও এর আগে ওঠেনি আমার বিরুদ্ধে৷ গুগল ছাড়ার সিদ্ধান্ত আমার নিজস্ব ছিল৷
এটিএম থেকে বেরল ‘জাল’ ৫০০ টাকার নোট, হেনস্তায় গ্রাহকরা
সর্বশেষ খবর
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা
-
অতি ঘনিষ্ঠতাতেই ভাঙছে সেতু! সম্পর্ক বাঁচাতে দূরত্ব প্রয়োজন, বলছেন মনোবিদরা
-
একমাসে দু’বার মাইনে! অভিনব আইডিয়া উদ্যোগপতির, কতটা উপকৃত হবেন কর্মীরা?
-
ফেডারেশনের বৈঠকে ইট থেকে ডিমবৃষ্টি, টলিপাড়ায় ধুন্ধুমারে কাকে দায়ী করলেন রুদ্রনীল?