সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ থাকার জন্য যোগাভ্যাসের দাওয়াই অনেকেই দিয়ে থাকেন। কেউ বলেন সঠিক খাবার খেতে। কেউ কেউ আবার শরীরচর্চার মাধ্যমে সুস্থ ও সুন্দর থাকার উপায় খুঁজে নেন। কিন্তু বয়সের ভার বড্ড বেশি। তার ছাপ একটা সময় শরীরে পড়েই যায়। তবুও মানুষ চেষ্টা করে যতটা সম্ভব সময়টাকে ধরে রাখতে। ধরে রাখতে বয়সটাকে। এই চেষ্টাতেই আশ্চর্য ব্রত নিয়েছেন ইন্না ভ্লাদিমিরস্কায়া। প্রতি সপ্তাহে নগ্ন হয়ে ঠান্ডা বরফ জলে স্নান করেন তিনি।

[আর্জেন্টিনায় ধসে পড়ল ‘হেরিটেজ’ পেরিতো মোনেরোর তুষার সেতু]
নাহ, বাথটবের জলে কয়েক টুকরো বরফ ঢেলে কাকস্নান নয়। প্রায় মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইউক্রেনের সবচেয়ে ঠান্ডা জলের নদী নাইপারের জলে নেমে এই স্নানপর্ব সারেন ৩২ বছরের মহিলা। আর বাড়ি থেকে নদী পর্যন্ত পুরু বরফে ঢাকা রাস্তা দিয়ে নগ্ন হয়েই দৌড়ে যান ইন্না।

প্রতি রবিবার নিয়ম করে এই কাজ করেন তিনি। সঙ্গে থাকেন তাঁর স্বামী। ইন্নার এই অদ্ভুত নিয়মের কথা শুনেই তাঁর সঙ্গে দেখা করেন ফটোগ্রাফার ডেভিড টেনজিনস্কি। নগ্ন স্নানের ছবিগুলি তিনিই তোলেন। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
[এই কারণেই নোবেল পাননি স্টিফেন হকিং]
কিন্তু কেন এই কাজ করেন ইউক্রেনের বাসিন্দা? প্রশ্নের উত্তরে ইন্না জানান তিনি বরাবরই শরীর নিয়ে সচেতন। বরফ শীতল জলে স্নান করলে শরীর শক্ত হয়। শরীরে অভ্যন্তরের রক্তসঞ্চালন স্বাভাবিক করে। বাড়তি মেদ ঝরতে সাহায্য করে। ফলে তারুণ্য বজায় থাকে। নিজের যুক্তির স্বপক্ষে সিন্ধুঘোটকদের উদাহরণ দিয়েছেন ইন্না। তাঁর দাবি, এ কারণেই তারা এতটা ভাল থাকে।

তবে বরফ জলে এভাবে নগ্ন হয়ে স্নান করতে গেলে অনেক সাবধানতাও অবলম্বন করতে হয়। খুব বেশিক্ষণ এত ঠান্ডা জলে থাকা উচিত নয়। ইন্না নিজেও তাড়াতাড়ি ডুব দিয়ে বেরিয়ে আসেন। ভাল করে শরীর মুছেই পোশাক পরে ঢুকে যান গরম গাড়িতে। কিছুক্ষণ পর সুস্থ বোধ করেন।
[অদ্ভুতদর্শন পাথরের সামনে নগ্ন হয়ে এ কী করলেন মহিলা?]
সর্বশেষ খবর
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব
-
বাথরুমে লুকিয়ে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছর সংসারের পর এ দৃশ্যে স্তম্ভিত স্বামী, তারপর…