সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে রাষ্ট্রমত গঠন করবেন৷ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে এই মনস্থির করেই এসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ ভারতের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ লিপিবদ্ধও করে এনেছিলেন৷ কিন্তু আন্তর্জাতিক মহলে হালে পানি পেলেন না পাকিস্তানের ওয়াজির-এ-আজম৷ ভারত-পাকিস্তান ইস্যুতে নাক গলাতে অস্বীকার করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন৷
এদিন তিনি বলেন, “ভারত-পাকিস্তানের এই সমস্যা দুই দেশেরই নিজেদের মধ্যে আলোচনার দ্বারাই সমাধান করা উচিত৷ এটি দুই দেশের অন্তর্বতী সমস্যা এবং সংশ্লিষ্ট এলাকার সমস্যা৷”
আন্তর্জাতিক মহলের উদাসীনতা সত্বেও বারবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের বিরুদ্ধে জনমত একত্রিত করার চেষ্টা করছে পাকিস্তান৷ কিন্তু, সন্ত্রাস প্রসঙ্গে ভারতের পাশেই দাঁড়িয়েছে বেশিরভাগ দেশ৷ এমনকী আমেরিকা, চিন, রাশিয়ার মতো পরস্পর বিরোধী দেশও ভারতের পক্ষেই৷ অবশ্য নওয়াজ ও তাঁর দলবল ভারত বিরোধী জনমত একত্র করার কোনও ত্রুটি করছেন৷ আর এই ক্ষেত্রেও ব্যর্থতাই তাঁদের ভবিতব্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’