সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী মনে করেন, আগামী ৫-১০ বছরের মধ্যেই একাধিক ইস্যুতে সংঘাত বাঁধতে পারে আমেরিকা ও চিনের৷ বিতর্কিত দক্ষিণ চিন সাগরে চিনের দাদাগিরি রুখতেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দুই দেশ, এমনটাই দাবি ব্রিটিশ মিডিয়ার৷
হোয়াইট হাউসের এক শীর্ষ কর্তা ও ট্রাম্পের সহযোগী স্টিভ ব্যানন সম্প্রতি একটি রেডিও শোয়ে এই আশঙ্কা প্রকাশ করেছেন৷ তাঁর মতে, শুধু দক্ষিণ চিন সাগরে আধিপত্যই আগামী দিনে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় স্বার্থের সংঘাত ঘটাবে৷
(উত্তর কোরিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে, কিমকে হুঁশিয়ারি আমেরিকার)
ব্যানন বলেছেন, “কোনও সন্দেহ নেই যে চিন ওই বিতর্কিত দ্বীপে সামরিক সরঞ্জাম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, পারমাণবিক আঘাত হানতে সক্ষম অস্ত্রশস্ত্র বসাচ্ছে৷” আমেরিকার ঘাড়ের কাছে কোনও কমিউনিস্ট দেশ নিঃশ্বাস ফেললে আমেরিকাও যে ছেড়ে কথা বলবে না, সেটাও ঠারেঠারে বুঝিয়ে দিয়েছেন ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহযোগী৷
তবে তাঁর আশঙ্কা, যুদ্ধ বাঁধলে শুধু আমেরিকা ও চিনই যে জড়িয়ে পড়বে এমনটা নয়৷ জাপান, রাশিয়া-সহ অন্তত ৬টি দেশও এই যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্টিভ ব্যানন৷
(ট্রাম্পের উপদেষ্টা কমিটি থেকে ইস্তফা দিলেন উবের সিইও)
সর্বশেষ খবর
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র