সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০ বছর আগে বিচ্ছেদের পর ফের বিয়ের পিঁড়িতে বসতে চলছেন সেই প্রাক্তন দম্পতি। এই মুহূর্তে বরের বয়স ৮৩। কনের বয়স ৭৩। মাঝের ৫০টি বসন্ত ভুলে গিয়ে জীবনের বাকি বসন্তগুলি তাঁরা একই সঙ্গে কাটাতে চান। কিছুদিন আগে পারিবারিক পুনর্মিলন উৎসবে দেখা হয়েছিল এই প্রাক্তন দম্পতির। সেই দেখাতেই পুরোনো প্রেম ফের জেগে উঠেছে। বিগত দিনের যাবতীয় তিক্ততা ভুলে গিয়ে তাই নতুন করে দাম্পত্যের সূত্রে এক হতে চলেছেন হ্যারল্ড ও লিলিয়ান।
[উৎকণ্ঠার অবসান, প্রশান্ত মহাসাগরে সলিল সমাধি চিনা স্পেস স্টেশনের]
বছর তিরাশির হ্যারল্ড হল্যান্ড ও তিয়াত্তর বছরের লিলিয়ান বার্নস ১৯৫৫ সালে প্রথম একসঙ্গে পথচলা শুরু করেন। ১২ বছরের বিবাহিত জীবনে তাঁদের পাঁচটি সন্তানও জন্মায়। ১৯৬৭ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দু’জনের। বিচ্ছেদের পরেও লিলিয়ান ও হ্যারল্ডের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় ছিল। এরপর পাঁচটি সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন লিলিয়ান। হ্যারল্ড মাঝে মাঝে সন্তানদের খোঁজখবর নিলেও কীভাবে তাদের সামলাচ্ছে লিলিয়ান, তা জানতে চাননি। পরে দু’জনেই নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করে পুনরায় দাম্পত্য সম্পর্কে জড়ান। এই সময় থেকে আচমকাই দেখা-সাক্ষাৎ বন্ধ হয়ে গিয়েছিল হ্যারল্ড ও লিলিয়ানের। কালের নিয়মে ছেলে মেয়েরা বড় হয়ে যে যার জীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। প্রবীণ ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন লিলিয়ান, হ্যারল্ড। নতুন দাম্পত্যেও ততদিনে পুরোনো ধুলোর ছাপ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক অসুস্থতাও বাসা বেঁধেছে। এতসব ঝামেলার মধ্যে তারুণ্যের প্রেমের স্মৃতি কোথায় যেন হারিয়ে গিয়েছিল। ২০১৫ সালে আচমকাই সেই বাঁধাধরা নিয়মে ছেদ পড়ে। লিলিয়ানের দ্বিতীয় স্বামী ও হ্যারল্ডের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু হয়। স্বাভাবিকভাবে বার্ধক্যের অপরাহ্নে এসে ফের একাকিত্ব গ্রাস করে দু’জনকে। এভাবেই চলছিল।
মার্কিন যুক্ত রাষ্ট্রের কেনটাকির বাসিন্দা দু’জনেই। এক জায়গাতে থাকলেও দীর্ঘদিন তাঁদের মধ্যে কোনওরকম যোগাযোগ ছিল না। কিছুদিন আগে এক পারিবারিক পুনর্মিলন উৎসবে আমন্ত্রণ পান লিলিয়ান। সেখানে গিয়ে দেখা হয় হ্যারল্ডের সঙ্গে। তিনিও ছিলেন আমন্ত্রিতের তালিকায়। পুরোনো মানুষকে বহুবছর পর নতুন করে দেখলে প্রায় এক ধাক্কায় অনেক সুখস্মৃতি ভিড় করে আসে। এক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। অনুষ্ঠানের ভিড় থেকে প্রায় আলাদা হয়ে গিয়েই স্মৃতিচারণে মেতে ওঠেন লিলিয়ান হ্যারল্ড। তাঁদের অল্প বয়সের দাম্পত্য, প্রথম সন্তান, বিবাহ বিচ্ছেদ। দু’জনেই খুশি হয়ে যান। তারপর দু’জনেই সিদ্ধান্ত নেন, জীবনের শুরুটা যখন একসঙ্গে কাটিয়েছেন, তখন শেষটুকু কেন আলাদা হবে ? তাই বয়সকে থোড়াই কেয়ার করে ফের চারহাত এক হতে চলছে। বাকি বসন্তগুলি যেন ভাল কাটে, এই ইচ্ছা। লিলিয়ানের যেসব ইচ্ছেকে একদিন পাত্তা দেননি, আজ সেগুলিই পূরণ করতে চান হ্যারল্ড। ১৪ এপ্রিল তাঁদের নাতির উপস্থিতিতেই এলাকার একটি গীর্জায় তাঁদের বিয়ে। সেই নাতি এখন দেশের মন্ত্রী। যাইহোক, এবার লিলিয়ান যা চাইবে, যখন চাইবে, তাই দেওয়ার চেষ্টা করবেন হ্যারল্ড। যেখানে ঘুরতে যেতে চাইবে, কোনওরকম প্রশ্ন না করে সেখানেই স্ত্রীকে নিয়ে যেতে চান তিনি। এখন ১৪ এপ্রিল এলেই সেই ইচ্ছে পূরণের দরজা উন্মুক্ত হবে।
[বিক্ষোভে উত্তাল গাজা সীমান্ত, ইজরায়েলে সংঘর্ষে মৃত অন্তত ১৭]
সর্বশেষ খবর
-
আজ জানে কি জিদ না করো… চোখের জলে মহাকাব্যে ইতি টানলেন মহানায়ক রোনাল্ডো
-
লাস্ট ডান্সেও অধরা মাধুরী, স্পেনের কাছে হেরে শূন্য হাতেই বিশ্বকাপকে চিরবিদায় রোনাল্ডোর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩