Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

অবশেষে পাক জঙ্গি সংগঠন হিজবুলকে ‘সন্ত্রাসবাদী’ তকমা আমেরিকার

প্রবল ধাক্কা খেল পাকিস্তান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ০৩:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ০৩:৩৭

options
link
অবশেষে পাক জঙ্গি সংগঠন হিজবুলকে ‘সন্ত্রাসবাদী’ তকমা আমেরিকার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনকে ‘বিদেশি সন্ত্রাসবাদী’ গোষ্ঠীর তকমা দিল আমেরিকা। হিজবুল জঙ্গি নেতা সৈয়দ সালাউদ্দিনকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার দু’মাসের মধ্যে কাশ্মীরে সক্রিয় হিজবুল মুজাহিদিনকে বিশ্ব সন্ত্রাসবাদী গোষ্ঠী তথা বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই ঘটনা ভারতের বড় কূটনৈতিক জয় এবং পাকিস্তানের পরাজয় হিসাবেই দেখছে নয়াদিল্লি। কারণ পাকিস্তান বরাবরই হিজবুলকে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের শরিক হিসাবে তুলে ধরতে চেয়েছে। তাই মার্কিন সিদ্ধান্তে বড়সড় ধাক্কা খেল পাকিস্তান। এর ফলে হিজবুল তাদের প্রয়োজনীয় রসদ ও সম্পদ জোগাড় করতে হিমশিম খাবে। ফলে হাওয়ালা মারফত তাদের কাছে অর্থের সরবরাহ অনেকটাই বন্ধ হয়ে যাবে বলে মনে করছে ভারত সরকার।

[কোথা থেকে টাকা ঢুকছে কাশ্মীরে, জানতে ১২টি স্থানে তল্লাশি চালাল NIA]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের আর্থিক মদত দেওয়ার ঘটনায় বুধবার ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। শ্রীনগর ছাড়াও উত্তর কাশ্মীরের বারামুলা, হান্দওয়াড়াতেও তল্লাশি চলে। এনআইএ সূত্রে খবর, রাজ্যের প্রভাবশালী ব্যবসায়ী জাহুর ওয়াতালির বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতেও এদিন তল্লাশি হয়েছে। এদিকে বুধবার ফের সংঘর্ষবিরতি চুক্তি লংঘন করে পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক সেনা। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। এছাড়াও সেদিন সেনার গুলিতে মারা পড়ে লস্কর কমান্ডার আয়ুব লেলহারি।

শ্রীনগরের পরিচিত ব্যবসায়ী জাহুরের সঙ্গে যেমন মূল ধারার রাজনৈতিক নেতাদের যোগাযোগ রয়েছে, তেমন তাঁর ঘনিষ্ঠতা রয়েছে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও। গত দু’মাস ধরে এই ব্যবসায়ীর গতিবিধির উপর নজর রাখছে এনআইএ। জাহুরকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার ডেকে পাঠালেও ওই ব্যবসায়ী এ পর্যন্ত এড়িয়েই গিয়েছেন তদন্তকারী সংস্থাকে। এদিন হান্দওয়াড়ায় জাহুরের দুই শ্যালক এবং অপর এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে এনআইএ। মুম্বই, দিল্লি, চণ্ডীগড় এবং দুবাইয়ে জাহুরের সম্পত্তির উপরেও নজর রেখেছে এনআইএ। গোপন সূত্রে খবর, কাশ্মীরে নতুন করে অশান্তি ছড়ানোর জন্য বিচ্ছিন্নতাবাদী নেতাদের কাছে পাকিস্তান থেকে বিপুল টাকা আসছে। এনআইএ-এর জিজ্ঞাসাবাদের সময় সাত বিচ্ছিন্নতাবাদী নেতাও প্রায় একই কথা জানায়। এই দুই তথ্যের উপর ভিত্তি করেই এদিন এনআইএ তল্লাশি চালিয়েছে। ৪ জুন গুরুগ্রাম, দিল্লি এবং শ্রীনগরে ওয়াতালির বাড়িতেও তল্লাশি চালিয়েছে এনআই।

[যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ঢেলে সাজছে মার্কিন সামরিক ঘাঁটি]

সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগে চলতি মাসের ৮ তারিখে বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির ছেলেকে জেরা করেছে এনআইএ। পাক জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদের সঙ্গে গিলানি পুত্রের যোগ রয়েছে। শাফি ঋষি নামে ওয়াতালির ঘনিষ্ঠ এক আইনজীবীর বাড়িতেও তল্লাশি হয়েছে। তল্লাশি হয়েছে মহম্মদ আকবর নামে ওয়াতালির গাড়িচালকের বাড়িতেও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.