Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Strait of Hormuz

নজরদারির মধ্যেই বিপত্তি, আচমকা হরমুজের আকাশ থেকে উধাও মার্কিন ড্রোন! নেপথ্যে ইরান?

আমেরিকান সেনার সবচেয়ে দামী (২০০ মিলিয়ান ডলার) আকাশযান ট্রাইটন। হঠাৎ আপাৎকালীন সঙ্কেত পাঠায় ড্রোনটি। এর পরেই নিখোঁজ হয়। কোথায় গেল মার্কিন ড্রোন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৪:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৪:৪৬

options
link
নজরদারির মধ্যেই বিপত্তি, আচমকা হরমুজের আকাশ থেকে উধাও মার্কিন ড্রোন! নেপথ্যে ইরান? zoom
ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর উপরে প্রায় তিন ঘণ্টা নজরদারি চালায়।
Advertisement

হরমুজে (Strait of Hormuz) নজরদারি চালাতে গিয়ে বিপত্তি। আচমকা নিখোঁজ মার্কিন নৌবাহিনীর নজরদারি ড্রোন এমকিউ-৪সি ট্রাইটন। আমেরিকান সেনার সবচেয়ে দামি (২০০ মিলিয়ান ডলার) আকাশযান ট্রাইটন। হঠাৎই আপাৎকালীন সঙ্কেত পাঠায় ড্রোনটি। এর পরেই সেটি মাঝআকাশ থেকে নিখোঁজ হয়ে যায়। কোথায় গেল মার্কিন ড্রোন? সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ইরানি সেনাই কি গুলি করে নামাল? নাকি এর পিছনে রয়েছে হেজবোল্লার মতো কোনও বিদ্রোহী গোষ্ঠী? এখনও স্পষ্ট নয় বিষয়টি।

জানা গিয়েছে, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর উপরে প্রায় তিন ঘণ্টা নজরদারি চালায়। এর পর ইটালির সিগোনেলা নৌ বিমানঘাঁটিতে ফেরার পথে সেটি উধাও হয়। অনলাইন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, ড্রোনটি ৭৭০০ কোড (সাধারণ জরুরি অবস্থা) পাঠিয়ে নিচে নামতে শুরু করে। বেপাত্তা হওযার আগে ইরানের দিকে সামান্য মোড় নিয়েছিল। একটি সূত্রের দাবি, চালকবিহীন ড্রোনটি দ্রুত নিচে নামতে দেখা গিয়েছে। এর পর সেটি অদৃশ্য হয়ে যায়। এখনও পর্যন্ত স্পষ্ট নয় ড্রোনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে নাকি সেটিকে গুলি করে নামানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এমকিউ-৪সি ট্রাইটন

আমেরিকান সেনার সবচেয়ে দামি ড্রোন ওরফে চালকহীন বিমান হল এমকিউ-৪সি ট্রাইটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড উপসাগরীয় অঞ্চলে নজরদারি চালাতে অত্যাধুনিক ড্রোনটিকে মোতায়েন করে। এটি দীর্ঘ সময় ধরে সংকীর্ণ সামুদ্রিক অঞ্চলে উড়তে সক্ষম। এর মূল্য ২০০ মিলিয়ান মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ১৮৫১ কোটি টাকারও বেশি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.