সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্তিনীয়দের স্বার্থ নিয়ে ভাবিত নয় আমেরিকা। তাদের স্বাধীনতার দাবিকে উপেক্ষা করছে ওয়াশিংটন। এভাবেই ইজরায়েল-হামাস সংঘর্ষের আবহে মার্কিন মুলুককে কাঠগড়ায় তুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে আমেরিকা। ইজরায়েলের একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন। বুধবারই প্রতিনিধি দলের সঙ্গে রওনা দেবেন তিনি। দপ্তরের তরফে জানানো হয়, ইজরায়েলের পাশে থাকার বার্তা দিতেই সেদেশে যাবেন ব্লিঙ্কেন।
[আরও পড়ুন: ICC World Cup 2023: বাউন্ডারির দড়ি সরিয়ে ক্যাচ ধরছে পাকিস্তান! ম্যাচের ভাইরাল ছবি ঘিরে বিতর্ক]
এই পরিস্থিতিতে আমেরিকাকে খোঁচা রাশিয়ার। পুতিনের দাবি, ওয়াশিংটন শান্তি আনতে একতরফা প্রয়াস করেছে। সেই সঙ্গে তাঁর অভিযোগ, প্যালেস্তিনীয়দের স্বার্থ নিয়ে মাথা ঘামাচ্ছে না আমেরিকা। তাদের স্বাধীনতার দাবিকেও উপেক্ষা করছে বাইডেন প্রশাসন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানাচ্ছেন ক্রেমলিন দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে। সংঘর্ষ রুখতে তারা সদর্থক ভূমিকা পালন করতে চায়। কিন্তু এখনও তার উপায় খুঁজে পায়নি। পেস্কভের হুঁশিয়ারি, এখনই সতর্ক না হলে অন্য়ান্য অঞ্চলেও অশান্তির আগুন ছড়িয়ে পড়তে পারে।
ইজরায়েলের এই পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। সেদেশের বেশ কয়েকজন নাগরিকের মৃত্যু হয়েছে এই সংঘর্ষে। জঙ্গিদের হাতে পণবন্দিও রয়েছেন মার্কিন নাগরিকরা। এবার আমেরিকাকেই কাঠগড়ায় তুলল রাশিয়া।
[আরও পড়ুন: ফের মৃত্যুমিছিল মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে, এবার আট দিনে মৃত ১০৮]
সর্বশেষ খবর
-
দাবিদাওয়া মানেনি কেন্দ্র! ফের বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের
-
এক সপ্তাহ ধরে নিখোঁজ! তরুণের খোঁজ মিলল সংশোধনাগারে, চাঞ্চল্য ধুলিয়ানে
-
ইস্টবেঙ্গলের সিনিয়ররাও খেলবেন কলকাতা লিগের ডার্বিতে? রেজিস্ট্রেশন নিয়ে বাড়ছে ধোঁয়াশা
-
বাড়িতে হঠাৎ অতিথির আগমন, চটজলদি স্রেফ বিস্কুট দিয়েই বানিয়ে ফেলুন মুখরোচক স্ন্যাকস
-
গলায় ছুরি ঠেকিয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, ফাঁস হতেই দু’লাখে রফা করার চেষ্টা! ক্যানিংয়ে হুলুস্থুল