সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামে যৌনতা নিয়ে প্রচুর ট্যাবু রয়েছে। কিন্তু ধর্মের গণ্ডিতে তো মানুষের শারীরিক চাহিদাকে বাধা যায় না। কিন্তু মার্কিন মুলুকের ভার্জিনিয়ার এক ইমাম ফের ধর্মের অজুহাত দেখিয়ে মহিলাদের যৌনতাকে দমানোর এক আজব নিদান দিলেন। সাফ জানিয়ে দিলেন, নারীর যৌন উত্তেজনা কমাতে যোনিচ্ছেদই সঠিক উপায়। সমাজ ও ধর্মের তাগিদে যোনিচ্ছেদকে বাধ্যতামূলক করার নিদান দিলেন ইমাম শাকের এল সায়েদ। ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টির আল-হিজরা মসজিদের ইমামের মতে, যোনিচ্ছেদ হলেই মহিলাদের অতি কামোত্তেজক হতে প্রশমিত করবে।
Shaker Elsayed, Imam of Dar Al-Hijrah Mosque in Fairfax County, VA, Endorses FGM: It Prevents Girls from Becoming Hypersexually Active pic.twitter.com/DoMtvQHz9G
Advertisement— MEMRI (@MEMRIReports) June 1, 2017
সম্প্রতি, মসজিদের নিজস্ব টিভি চ্যানেলের ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই ইমাম এহেন নিদান দিয়েছেন। তিনি বলেছেন, মহিলাদের যৌন উত্তেজনা কমাতে তাঁদের সবচেয়ে যৌন সংবেদনশীল অঙ্গকে কেটে বাদ দেওয়ার উচিত। তিনি আরও সতর্ক করেছেন, সমাজে মহিলাদের যৌন চাহিদা সমস্যা ডেকে আনতে পারে। তাই এমন অতি যৌন উত্তেজনাকে প্রশমিত করতে হবে। মহিলারা এক বা একাধিক পুরুষ সঙ্গীতে সন্তুষ্ট হন না। কিন্তু ইমামের বক্তব্যকে উড়িয়ে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। মসজিদের বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, যোনিচ্ছেদ প্রথাকে কর্তৃপক্ষ কোনওভাবেই সমর্থন করে না। মহিলাদের যৌন চাহিদার সঙ্গে যোনিচ্ছেদ প্রথার প্রসঙ্গ টেনে আনার জন্য ইমামকে তুলোধোনা করেছে কর্তৃপক্ষ।
[মসজিদে অনুদানের টাকায় সীমান্তে সন্ত্রাস ছড়াচ্ছে পাক জঙ্গিরা]
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত