সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারের বানী নীরবে নিভৃতে আর কাঁদবে না৷ কারণ এসে গিয়েছে এক বিশেষ আইনজীবী৷ যার নির্ভুল দলিলে সঠিক বিচার পাবেন অভিযোগকারীরা৷ আইনের প্রথম ধারা থেকে শেষ ধারা অবলীলায় বলে দেবে নিখুঁতভাবে৷ কারণ তার মগজাস্ত্র তৈরি ‘আইবিএম’-এর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে৷
আমেরিকার এক ল ফার্মে নিযুক্ত হল বিশ্বের প্রথম রোবট আইনজীবী৷ নাম ‘রস’৷ আপাতত আইনজীবীদের সহকারী হিসেবেই কাজ করবে এই রোবট৷ নিজের ডেটাবেস থেকে তুলে এনে দেবে মামলার জন্য প্রয়োজনীয় নথি৷ জানাবে অতীতের মামলার উদাহরণও৷ নতুন কোনও আইন প্রণয়ন হলে তার কী প্রভাব বর্তমান মামলায় পড়তে পারে, সেই বিষয়েও সতর্ক করে দেবে মানব সহকর্মীকে৷
২০১৪ সালে এই রোবট তৈরির কাজ ‘আইবিএম’ শুরু করে৷ প্রথম দশ মাসের মধ্যেই আইনের চর্চার মাধ্যমে ‘রস’-এর পরীক্ষানীরিক্ষা শুরু হয়ে যায়৷ ভাল নম্বর পেয়েই পরীক্ষায় উত্তীর্ণ হয় এই বিশেষ আইনজীবী৷ আমেরিকার ‘বেকার হস্টেটলার’ ল ফার্মের মাধ্যমেই তার প্রথম বাণিজ্যিক ব্যবহার শুরু করল আইবিএম৷
সর্বশেষ খবর
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর
-
স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই কোণঠাসা শ্রীলেখা! গ্রেপ্তারির পরই ফাঁস টেকনিশিয়ান স্টুডিওর অন্দরের কাহিনি
-
কেরলে ঢুকেছে বর্ষা, শুক্রে বাংলার আকাশও মেঘের দখলে, ভ্যাপসা গরম থেকে এবার রেহাই?
-
ফের পদ্মায় পড়ে গেল যাত্রীবাহী বাস! দুর্ঘটনা দৌলতদিয়া ফেরিঘাটে
-
প্রথম ম্যাচের আগে সুস্থ হবেন ইয়ামাল, বার্তা স্প্যানিশ কোচ ফুয়েন্তের