Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

পর্ন ছবির মহড়ার ছুতোয় দেদার সঙ্গম, আটক ব্যক্তি

অতিচালাক আর কাকে বলে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০১৭, ০৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০১৭, ০৬:৫৭

options
link
পর্ন ছবির মহড়ার ছুতোয় দেদার সঙ্গম, আটক ব্যক্তি zoom
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের পরিচয় দিতেন ট্যালেন্ট ম্যানেজার ও ভিডিওগ্রাফার হিসেবে৷ বলতেন, কোনও এক বিখ্যাত পর্ন ছবি তৈরির সংস্থায় তিনি কাজ করেন৷ আর তাঁর সঙ্গে যোগাযোগ করলেই মিলবে কাজ৷ অর্থের হাতছানিতে পড়ে সে ফাঁদে পা দিতেন বহু মহিলাই৷ আর সে সুযোগেই দেদার সঙ্গম চালিয়ে গিয়েছেন এক ব্যক্তি৷

হাতে শহিদ সন্তানের ছবি, এই মা তবু চান ভারতমাতার মঙ্গল হোক ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মার্কিন মুলুকের কানসাস এরিয়ার এ ঘটনায় শোরগোল পড়েছে৷ পর্ন ছবি নিয়ে বিশ্বের যে প্রান্তে যেরকম ট্যাবুই থাক না কেন, এ ইন্ডাস্ট্রির যে কত বড় মাপের সে ধারণা অনেকেরই আছে৷ ফলে অর্থের হাতছানি যে এ দুনিয়ায় প্রবল তাও জানা কথাই৷ শুধু সে ধারণাটিকে কাজে লাগিয়েই যে কেউ এরকম প্রতারণার টোপ ফেলতে পারে, তাই বোধহয় জানা ছিল না৷ সেটাই করে দেখালেন, মারিও অ্যান্টোইন নামে এই ব্যক্তি৷ নিজের পরিচয় দিতেন ভিডিওগ্রাফার ও ট্যালেন্ট ম্যানেজার হিসেবে৷ আর ট্যালেন্ট ম্যানেজার যখন আবেদনকারীর প্রতিভা বিচার তো তিনিই করবেন৷ পর্নদুনিয়ার কেষ্টবিষ্টু মনে করে তাঁর ফাঁদে পা দিতেন বহু মহিলাই৷ কেননা এই ব্যক্তি তাঁদের জানাতেন, একবার নির্বাচিত হতে পারলেই বহু অর্থ সহজেই হাতে আসবে৷ সে প্রলোভন হেলায় উপেক্ষার নয়৷ আর তাই মহিলারা ভিড় জমাতেন ওই ব্যক্তির কাছে৷ ভিডিওগ্রাফারের পরিচয় প্রতিষ্ঠা করতে চালু করে দিতেন ক্যামেরা৷ আর তারপরই মহিলাদের সঙ্গে মেতে উঠতেন সঙ্গমে৷ তাঁদের বলা হত, এটা আসলে মহড়া চলছে৷ এখানের পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁদের নীল ছবিতে কাজ করার সুযোগ মিলবে৷

[ গিনেস বুকে নাম ভারতের ‘আদিযোগী’র আবক্ষ মূর্তির ]

বলা বাহুল্য কাউকেই সেই সুযোগ দিতে পারেননি ওই ব্যক্তি৷ কোনও কোনও মহিলা ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানানোর উদ্যোগ নিয়েছেন বটে৷ কিন্তু তাতে উল্টো বিপদ৷ ওই মহিলাদেরই নগ্ন ছবি ফাঁস করে দিতেন মারিও৷ তবে শেষমেশ তার কুকীর্তি সামনে এল৷ বহু সঙ্গমের পর এবার প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে হবে তাঁকে৷ ১০ বছরের কারাদণ্ডও হতে পারে এই ব্যক্তির৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.